১০ কোটি টাকার জরিমানা বহাল: ভ্যানগার্ডের আপিল খারিজ
নিজস্ব প্রতিবেদক: মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড-এর বিরুদ্ধে আরোপিত ১০ কোটি টাকার অর্থদণ্ড বহাল রেখেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে কোম্পানিটির করা আপিল আবেদনও অগ্রহণযোগ্য ঘোষণা করেছে সংস্থাটি।
সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ২০১৭ সালে এএফসি হেলথ লিমিটেড-এ ভ্যানগার্ড পরিচালিত একটি মিউচ্যুয়াল ফান্ড থেকে অবৈধভাবে বিনিয়োগ করা হয়। এর মধ্যে চার কোটি টাকাসহ মোট ৯ কোটি টাকা নির্ধারিত ৩০ দিনের মধ্যে ফেরত না আনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিএসইসি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এবং মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা, ২০০১ অনুযায়ী ১০ কোটি টাকার জরিমানা আরোপ করা হয়, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।
তবে নির্ধারিত সময় পার হলেও ওই বিনিয়োগকৃত অর্থ ফেরত আনতে ব্যর্থ হয় ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট। পরবর্তীতে ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর কোম্পানিটি আপিল দায়ের করলেও আইন অনুযায়ী জরিমানার কমপক্ষে ১৫ শতাংশ জমা না দেওয়ায় সেই আপিল গ্রহণযোগ্য হয়নি বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠানটি মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার একাধিক ধারা—৩৩(১), ৩৩(৮), ৫৬, ৫৮ ও ৫৯—লঙ্ঘন করেছে। একই সঙ্গে ফান্ডের অর্থ যথাসময়ে ফেরত দিতে ব্যর্থ হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টের বিরুদ্ধে অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা এবং বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন করার নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে মিউচ্যুয়াল ফান্ডের অর্থ বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ, আত্মসাৎ এবং বিদেশে পাচারের মতো গুরুতর অভিযোগ খতিয়ে দেখছে বিএসইসি। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত ফান্ড পরিচালনায় কোনো অনিয়ম হয়েছে কি না, তাও তদন্ত করা হচ্ছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, মিউচ্যুয়াল ফান্ড খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থার এ ধরনের কঠোর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং অন্যান্য সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।
মামুন/
পাঠকের মতামত:
- বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে সরকার এগোচ্ছে: অর্থমন্ত্রী
- উত্তেজনার মধ্যেই বাংলাদেশি জাহাজগুলোকে ছাড়পত্র
- ১০ কোটি টাকার জরিমানা বহাল: ভ্যানগার্ডের আপিল খারিজ
- ইলিয়াস আলী গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান
- ০১ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০১ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পিএফআই সিকিউরিটিজের ভবন নিলামে তুলছে মেঘনা ব্যাংক
- শেখ হাসিনাকে নিয়ে দাবির সত্যতা যাচাই
- সংসদে প্রথমবার প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী
- সূচকের উত্থানে চলছে লেনদেন
- কুকুর ছানাকে স্কুলে ভর্তি, খরচ মাসে ২ লাখ টাকা
- যে কারণে ভিসা বাতিল হলো মিজানুর রহমান আজহারীর
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
- স্থিতিশীল আউটলুক বজায় রেখেছে দুই কোম্পানি
- অনলাইন ক্লাস নিয়ে ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা—দিলেন ৪ চমকপ্রদ প্রস্তাব
- শোবিজ ছাড়ার পরই বিয়ে
- বাজুসের ঘোষণা: সোনার দামে বড় আপডেট
- নিটল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- পার্থ বনাম বিরোধী দল: সংসদে যা ঘটলো, তা অবাক করবে আপনাকে
- ৬ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্ত করতে আসছে ৫ হাজার ৬০০ কোটি টাকা
- ইসলামী ব্যাংকের সংকট কাটাতে পূর্ণ সহায়তার আশ্বাস গভর্নরের
- আমিরাতের শেয়ারবাজারে ধস, উধাও ১২ হাজার কোটি ডলার
- ‘শেষ ৬ বলে ১২ রান!’—পার্থের ব্যাখ্যা
- ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
- ইরান যু/দ্ধ সম্পর্কে সবশেষ চার তথ্য জানা প্রয়োজন
- আসিফ আকবর ও প্রিসিলার আপত্তিকর ছবির গল্প ফাঁস
- জোড়-বিজোড় ক্লাস নিয়ে স্কুলের নতুন প্ল্যান
- সংবিধান বদল না করে তাড়াহুড়োতে জুলাই সনদ
- ৩ নেতাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার বিএনপির
- জ্বালানি সংকটের মধ্যে তেলের দামে নতুন ঘোষণা
- স্কুল-কলেজের নতুন ‘হাইব্রিড ক্লাস’ প্ল্যান
- বাজেটের আগেই বড় ইঙ্গিত এনবিআর চেয়ারম্যানের
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিনের ছুটি
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন
- রাতে বন্ধ হতে পারে পেট্রোল-অকটেন বিক্রি
- ডিএসই সদস্য প্রতিষ্ঠানে পরিবর্তন, সরানো হলো ৬ প্রতিনিধি
- আর্থিক সক্ষমতায় স্থিতিশীল অবস্থানে তালিকাভুক্ত কোম্পানি
- সব পেরিয়ে আবার চালু ফার্স্টকম বিডি
- ক্রেতা সঙ্কটে হল্টেড এক ডজন প্রতিষ্ঠান
- এক মাস চা না খেলেই শরীরে চমকপ্রদ পরিবর্তন
- দেশে প্রথমবারের মতো ‘অরেঞ্জ বন্ড’ অনুমোদন
- টানা পতনেও বাজারে ধসের শঙ্কা দেখছেন না সংশ্লিষ্টরা
- ৩১ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৩১ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩১ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৩১ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন
- পে স্কেলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা
- এপ্রিলে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি
- শেয়ারবাজারে আলোচনায় উচ্চ ডিভিডেন্ডের ১৩ কোম্পানি
- ডেটলাইন ৩১ মার্চ : সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- হাসনাত আব্দুল্লাহর জীবনের অবিস্মরণীয় সহায়ক
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- একসঙ্গে ২২ ব্যাংকে বড় ধাক্কা!
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন
- ৬ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্ত করতে আসছে ৫ হাজার ৬০০ কোটি টাকা
- ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে আরও এক কোম্পানি
- টেকসই ও প্রাণবন্ত শেয়ারবাজার গড়ার প্রতিশ্রুতি বিএসইসি চেয়ারম্যানের
- তিন প্রান্তিকে ধারাবাহিক প্রবৃদ্ধি : শিগগরিই সুখবর দিতে আসছে তালিকাভুক্ত ব্যাংক
- চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ১০ মিলিয়ন ডলারের রপ্তানি চুক্তি এমকে ফুটওয়্যারের
- লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের ৪ কোম্পানি
- মুনাফা থেকে লোকসানে বস্ত্র খাতের ৬ কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে সরকার এগোচ্ছে: অর্থমন্ত্রী
- ১০ কোটি টাকার জরিমানা বহাল: ভ্যানগার্ডের আপিল খারিজ
- ০১ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০১ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার





-1.jpg&w=50&h=35)







