ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
Sharenews24

সংবিধান বদল না করে তাড়াহুড়োতে জুলাই সনদ

২০২৬ মার্চ ৩১ ১৮:৫৩:০৭
সংবিধান বদল না করে তাড়াহুড়োতে জুলাই সনদ

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নখের কালি শুকাতেই উন্নয়নের নাম ধরে জুলাই সনদ ভুলিয়ে দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেছেন, নির্বাচনে ৫১% মানুষ ফ্যামিলি কার্ডের পক্ষে ভোট দিয়েছে, আর ৭০% মানুষ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। এই সংখ্যাগুলোকে উপেক্ষা করে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ১৭ বছরের উন্নয়নের কথায় জনগণকে মূল বিষয় থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে কি না—এমন প্রশ্নও তিনি তুলেছেন।

ড. মাসুদ মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের জনগুরুত্বপূর্ণ বিষয়ে মূলতবি প্রস্তাবের আলোচনায় এসব মন্তব্য করেন। তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে উন্নয়নের কথা বলে জনগণকে ভোটের মূল বিষয় থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে নখের কালি শুকাতেই একই কৌশল ব্যবহার করে জুলাই সনদ কার্যকর করার চেষ্টা হচ্ছে।

তিনি একটি গল্পের মাধ্যমে সংসদে উদাহরণ দেন। গল্পে এক রাজা তার উজিরকে কাজ দেয়, কিন্তু উজির নিয়মকানুন খুঁজতে খুঁজতে রাজার সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়। ড. মাসুদ বলেন, সংসদে আজকের পরিস্থিতিও এমন—সংবিধান সংস্কার করা প্রয়োজন, কিন্তু নিয়মকানুনের খোঁজে মূল কাজ পিছিয়ে যাচ্ছে।

ড. মাসুদ আরও বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে ভোটের সংখ্যা এবং জুলাই সনদের সমর্থনের পরিমাণের সঙ্গে তুলনা করে এখন পুনরায় জনগণকে ভুল পথে নেওয়া হচ্ছে। তিনি সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগের সমালোচনা করেন এবং বলেন, “সবাই মিলে বাংলাদেশ” হওয়া উচিত, কিন্তু সরকারী দলের বাইরে যোগ্য লোকদের বিবেচনা করা হয়নি।

তিনি প্রশ্ন তোলেন, যদি কিছু কাজ অবৈধ হয়, তবে যারা সেটি কার্যকর করেছে তাদেরকেই আইনের আওতায় আনা উচিত। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদে শপথ গ্রহণ করানো হয়েছে, কিন্তু এ প্রক্রিয়া কি ন্যায়সংগত এবং আইনসঙ্গত হয়েছে—এ প্রশ্নও উত্থাপন করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে