ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
Sharenews24

ভারতে ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা

২০২৬ মার্চ ৩১ ১১:৩৩:৪৪
ভারতে ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা

নিজস্ব প্রতিবেদক : ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাস করা মীর জাফরের পরিবারের বহু সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, এসআইআর (সার্ভেয়ার ইনডেক্স রেজিস্ট্রেশন) প্রক্রিয়ায় নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। ফলে তারা নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

নবাব পরিবারের সদস্যরা জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানির নোটিশ পাওয়ার পর প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছিল। তবুও অধিকাংশের নাম স্থায়ীভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর ব্রিটিশদের সহায়তায় বাংলার নবাব হন মীর জাফর। বর্তমানে তাঁর ১৫তম প্রজন্মের বংশধর রেজা আলি মির্জাসহ পরিবারের অন্য সদস্যরা মুর্শিদাবাদের কিল্লা নিজামত এলাকায় বসবাস করছেন।

নতুন তালিকায় এই পরিবারের অনেকের নাম বাদ যাওয়ায় ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে