ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
Sharenews24

সোনার বাজারে এক সপ্তাহেই বড় উত্থান

২০২৬ মার্চ ৩১ ১১:০২:৩৫
সোনার বাজারে এক সপ্তাহেই বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা স্বর্ণ) দাম বাড়ার প্রেক্ষিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী—

২১ ক্যারেট স্বর্ণের ভরি ৩,১৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা

১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২,৬৮৩ টাকা বাড়িয়ে হয়েছে ২ লাখ ২১৩ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২,২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা

এর আগে গত ২৮ মার্চ দু’দফায় ভালো মানের স্বর্ণের দাম মোট ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছিল। যদিও তার আগে টানা সাত দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল ৩৫ হাজার ৫৭৫ টাকা।

এদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার দামও বৃদ্ধি পেয়েছে। নতুন দামে—

২২ ক্যারেট রুপার ভরি ৩৫০ টাকা বাড়িয়ে হয়েছে ৫,৭১৫ টাকা

২১ ক্যারেট রুপা ৫,৪২৪ টাকা

১৮ ক্যারেট রুপা ৪,৬৬৬ টাকা

সনাতন পদ্ধতির রুপা ৩,৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে