ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
Sharenews24

আগের অবস্থানে ফিরে এলো তালিকাভুক্ত কোম্পানি

২০২৬ মার্চ ৩১ ১১:০০:৫৭
আগের অবস্থানে ফিরে এলো তালিকাভুক্ত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: একদিন পরেই আগের অবস্থান ফিরে এসেছে শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটি আজ আবারও ‘বি’ ক্যাটাগরি ক্যাটাগরিতে ফিরে এসেছে। এর আগের দিন কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২০ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জারি করা নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে আগের দিন ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। এর ফলে সোমবার (৩০ মার্চ) থেকে আলহাজ্ব টেক্সটাইল ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করে।

কিন্তু আজ আলোচ্য সময় ঘোষিত ডিভিডেন্ড বিতরণ করায় আগের ক্যাটাগরিতে ফিরে এসেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ এবং ৩৫ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে