ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
Sharenews24

বিসিএস পরীক্ষায় নতুন রেকর্ডের ইঙ্গিত

২০২৬ মার্চ ৩১ ১০:৫৩:২৬
বিসিএস পরীক্ষায় নতুন রেকর্ডের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক : ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আগামী এপ্রিল মাসে প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশন সূত্রে জানা গেছে, এপ্রিলের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান গণমাধ্যমকে জানান, একটি বিসিএস পরীক্ষার সব প্রক্রিয়া এক বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে কমিশন কাজ করছে। সেই পরিকল্পনা অনুযায়ী ৪৭তম বিসিএসের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে, প্রিলিমিনারি পরীক্ষার ফলও নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশ করেছিল পিএসসি। সেই ধারাবাহিকতায় লিখিত পরীক্ষার ফল দ্রুত প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

লিখিত পরীক্ষায় অংশ নেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী।

উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। পরীক্ষা শেষে মাত্র ৯ দিনের মধ্যে, ২৮ সেপ্টেম্বর ফল প্রকাশ করে রেকর্ড গড়েছিল পিএসসি।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

পিএসসির পরিকল্পনা অনুযায়ী, লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুত মৌখিক পরীক্ষার সূচি ঘোষণা করা হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে