ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬
Sharenews24

আন্দালিব পার্থর মেয়ের বিয়েতে প্রধানমন্ত্রী

২০২৬ মার্চ ২৯ ১৮:৩২:৪৪
আন্দালিব পার্থর মেয়ের বিয়েতে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি নবদম্পতিকে দোয়া ও শুভকামনা জানান।

দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাগির আহম্মেদ সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে রাজধানীর এমপি হোটেলে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান আন্দালিব রহমান পার্থ। অনুষ্ঠানে প্রায় এক ঘণ্টা সময় অবস্থান করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে