ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
Sharenews24

বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী সাক্ষাৎ: সঙ্গে ছিলেন জাইমা রহমান

২০২৬ মার্চ ২৬ ১৯:৫১:৫২
বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী সাক্ষাৎ: সঙ্গে ছিলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক: বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি রাষ্ট্রপতির বাসভবনে পৌঁছান।

প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। অন্যদিকে, প্রধানমন্ত্রী ও তাঁর কন্যাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিণী অধ্যাপিকা রেবেকা সুলতানা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে জানান, এটি ছিল একটি সৌজন্যমূলক সফর। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং বেশ কিছুক্ষণ সময় কাটান।

বঙ্গভবনে যাওয়ার আগে প্রধানমন্ত্রী জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। সেখানে অবস্থান করে খেলা উপভোগ করার পরেই তিনি সরাসরি রাষ্ট্রপতির সাথে দেখা করতে যান।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে এটিই প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে