ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
Sharenews24

ধারাবাহিক লোকসানে বস্ত্র খাতের ৮ কোম্পানি

২০২৬ মার্চ ২৬ ১৫:৫৭:২৫
ধারাবাহিক লোকসানে বস্ত্র খাতের ৮ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৩৯টি কোম্পানি ৩১ ডিসেম্বর (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যানুযায়ী আলোচ্য সময়ে ধারাবাহিক লোকসানে রয়েছে ৮ কোম্পানি।

একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৫টি এবং কমেছে ১৬টি কোম্পানির। এছাড়া, একই সময়ে লোকসান থেকে মুনাফায় ফিরেছে ৪ কোম্পানি এবং মুনাফা থেকে লোকসানে পড়েছে ৬টি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ধারাবাহিক লোকসানে থাকা কোম্পানিগুলো হলো- আমান কটন ফাইবার্স, আনলিমা ইয়ার্ন, ঢাকা ডাইং, হামিদ ফেব্রিক্স, সাফকো স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল, তাল্লু স্পিনিং এবং জাহিন স্পিনিং।

আমান কটন ফাইবার্স

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৩ পয়সা।

আনলিমা ইয়ার্ন

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৩৩ পয়সা।

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৫৮ পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ২৩ পয়সা।

ঢাকা ডায়িং

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪১ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৬৫ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪২ টাকা ৭১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২ টাকা ৯ পয়সা।

হামিদ ফেব্রিক্স

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩২ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২১ পয়সা।

সাফকো স্পিনিং মিলস

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৫৩ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৫ টাকা ৩০ পয়সা।

সোনারগাঁও টেক্সটাইল

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২৩ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৬ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২১ পয়সা।

তাল্লু স্পিনিং

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৫১ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৯৮ পয়সা।

জাহিন স্পিনিং

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৮ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ১৫ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে