ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
Sharenews24

লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের ৪ কোম্পানি

২০২৬ মার্চ ২৬ ১৫:৫৩:৪২
লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৩৯টি কোম্পানি ৩১ ডিসেম্বর (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যানুযায়ী আলোচ্য সময়ে লোকসান থেকে মুনাফায় ফিরেছে ৪ কোম্পানি। একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৫টি ও কমেছে ১৬টি এবং ধারাবাহিক লোকসানে ৮টি। এছাড়া, একই সময়ে মুনাফা থেকে লোকসানে পড়েছে ৬ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লোকসান থেকে মুনাফায়ফেরাকোম্পানিগুলো হলো- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ডেল্টা স্পিনার্স, দেশ গার্মেন্টস এবং ইভিন্স টেক্সটাইল।

অলটেক্স ইন্ডাস্ট্রিজ

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৫ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬ পয়সা।

ডেল্টা স্পিনার্স

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৫ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১২ পয়সা।

দেশ গার্মেন্টস

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ০০২ পয়সা লোকসান হয়েছে ।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৯ পয়সা।

ইভিন্স টেক্সটাইল

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২৩ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২২ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে