পাত্র খুঁজতে গিয়ে কোটি টাকা খোয়ালেন নারী উপসচিব
নিজস্ব প্রতিবেদক: পত্রিকায় প্রকাশিত ‘পাত্রী চাই’ বিজ্ঞাপনকে কেন্দ্র করে পরিচয়ের সূত্র ধরে বিয়ের আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পরিকল্পনা মন্ত্রণালয়ের এক নারী উপসচিব প্রায় ৮২ লাখ টাকা হারিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় দুটি মামলা দায়েরের পর অভিযুক্ত মো. মনিরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং বর্তমানে তাকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২১ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘ডিভোর্সি বা বিধবা পাত্রী চাই’ শিরোনামে বিজ্ঞাপন দেন মনিরুজ্জামান। বিজ্ঞাপনের সূত্র ধরে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে তার যোগাযোগ হয়। শুরুতে নিজেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের করপোরেট হেড ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেন তিনি।
পরবর্তীতে মোবাইল ফোনে নিয়মিত কথা বলা ও বিভিন্ন স্থানে দেখা-সাক্ষাতের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারী কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন অভিযুক্ত। পরে তাকে সিলেটসহ ঢাকার বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এর পাশাপাশি কৌশলে ভুক্তভোগীকে সাভারে একটি আবাসিক প্লটে বাড়ি নির্মাণের বিষয়ে রাজি করানো হয়। বিয়ের আশ্বাসে বিশ্বাস করে তিনি বিভিন্ন সময়ে নিজের ব্যাংক হিসাব থেকে বড় অঙ্কের টাকা অভিযুক্তের কাছে পাঠান।
মামলার এজাহারে বলা হয়েছে, জনতা ব্যাংক ও সোনালী ব্যাংকের দুটি হিসাব থেকে মোট ৭২ লাখ ৮৫ হাজার ৭০০ টাকা আইএফআইসি ব্যাংকের একটি হিসাবে স্থানান্তর করা হয়। এছাড়া নগদসহ বিভিন্ন মাধ্যমে আরও প্রায় ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রতারণার পরিমাণ দাঁড়ায় প্রায় ৮২ লাখ টাকা।
তবে বাড়ি নির্মাণে অসঙ্গতি ধরা পড়লে এবং বিয়ের বিষয়ে চাপ সৃষ্টি করলে মনিরুজ্জামান এড়িয়ে যেতে শুরু করেন। একপর্যায়ে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং নেওয়া অর্থের হিসাব দিতেও অস্বীকার করেন। উল্টো চাপ প্রয়োগ করলে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, চলতি বছরের ১৩ জানুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি একই ধরনের ‘পাত্রী চাই’ বিজ্ঞাপন দিয়ে তিনি আবারও প্রতারণার চেষ্টা চালান।
ভুক্তভোগী নারী গণমাধ্যমকে জানান, পুরো ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছেন।
ভুক্তভোগীর আইনজীবী জিয়াউল হক সুমন বলেন, অভিযুক্ত ব্যক্তি প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীর সরলতার সুযোগ নিয়েছেন এবং সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা করা হয়েছে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী কাজী মেহেদী হাসান দাবি করেছেন, তার মক্কেল নির্দোষ এবং অভিযোগ প্রমাণের দায়িত্ব তদন্তকারী সংস্থার। তিনি বলেন, ব্যাংকের মাধ্যমে দেওয়া অর্থ বাড়ি নির্মাণের কাজে ব্যবহারের জন্য নেওয়া হয়েছিল এবং কাজ আংশিকভাবে সম্পন্নও হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, নগদ অর্থ প্রদানের বিষয়ে কোনো প্রমাণ না থাকায় এ বিষয়ে মন্তব্য করা কঠিন। এছাড়া বিয়ে না হওয়াকে কেন্দ্র করেই উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে দায়ের করা মামলায় বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ আনা হলেও এতে নির্দিষ্ট সময় বা ঘটনার বিস্তারিত উল্লেখ নেই বলেও জানান আসামিপক্ষের আইনজীবী।
বর্তমানে বিষয়টি বিচারাধীন রয়েছে এবং তদন্ত শেষে আদালতের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে পুরো ঘটনার চূড়ান্ত পরিণতি।
সিরাজ/
পাঠকের মতামত:
- পাত্র খুঁজতে গিয়ে কোটি টাকা খোয়ালেন নারী উপসচিব
- ইউএনও-র অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়
- ইরানের পাশে নেই মুসলিম দেশগুলো, কিন্তু কেন?
- মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদের সম্ভাবনা, বাংলাদেশে কবে?
- ইস্টার্ন ব্যাংকের সম্পদ জব্দের খবরে ব্যাখ্যা দিল এসএস স্টিল
- এসএমই থেকে মূল বোর্ডে উঠতে চায় মামুন অ্যাগ্রো
- শেয়ার জালিয়াতি: সাবেক এমপি ইউসুফ হারুনের নামে গ্রেফতারি পরোয়ানা
- এসএস স্টিল চেয়ারম্যানের বনানীর বাড়ি দখলে নিল ইস্টার্ন ব্যাংক
- ২০ হাজার কোটি টাকা দিয়ে নতুন ইসলামী ব্যাংকের একীভূতকরণ
- নতুন ভিসি হিসেবে নিয়োগ পেলেন যারা
- শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির জন্য নির্ধারিত হলো ন্যূনতম যোগ্যতা
- স্কুল ভর্তিতে বড় পরিবর্তন, নতুন নিয়ম ঘোষণা
- সুখবর: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- ৭টিতে বিএনপি, ৭টিতে আ.লীগ ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী
- খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- দুবাই বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল
- ক্যাশ ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ারবাজার থেকে এশিয়ান টাইগার ফান্ডের বিদায়: শেষ হলো দীর্ঘ পথচলা
- উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বড় পরিবর্তন
- পদত্যাগ করলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
- ডিএসইতে দুই ব্রোকারেজ প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রত্যাহার
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- ক্রেতা চাপে বিক্রেতাশুন্য ৮ কোম্পানি
- ১৬ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ক্রয়চাপে বাড়ল সূচক, ঈদের আগে ইতিবাচক বার্তা বাজারে
- শহীদ জিয়ার পদচিহ্নে হাঁটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ঈদের প্রধান জামাত, জেনে নিন প্রবেশ ও সুবিধার সময়সূচি
- ঈদুল ফিতরের ছুটিতেও খোলা থাকবে কিছু ব্যাংক, জানুন সময়সূচি
- ভোররাতে আগুন, প্রাণ হারালেন ১০ জন রোগী
- বায়নার টাকার জাকাত নিয়ে ইসলামের স্পষ্ট বিধান
- ঈদের ছুটিতে যান চলাচলে বড় পরিবর্তন—জরুরি বিজ্ঞপ্তি
- হামলার পর কোমায় খামেনি, গণমাধ্যমে চাঞ্চল্যকর দাবি
- মাকে মারধরের অভিযোগে প্রকাশ্যে শাস্তি পেল ছেলে
- প্রায় সাড়ে ৭ লাখ শেয়ার হস্থান্তরের ঘোষণা
- সোলার প্রকল্প স্থাপনে পিপিএ করবে প্যারামাউন্ট টেক্সটাইল
- বৈঠকের আগেই চীনের কাছে ট্রাম্পের বড় দাবি
- কারাগারেও ঈদের আমেজ! বন্দিদের জন্য বিশেষ মেন্যু ঘোষণা
- সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য হতাশার খবর
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- নিয়ম লঙ্ঘনে ইনডেক্স অ্যাগ্রো ও প্রুডেনশিয়াল ক্যাপিটালকে জরিমানা
- শেয়ারবাজার সম্প্রসারণে বড় সংস্কারের পরিকল্পনা বিএসইসির
- বড় অঙ্কের শেয়ার বিক্রির ঘোষণা
- ওয়ালটন হাইটেকের প্রস্তাবিত একীভূতকরণে বিএসইসির 'নো অবজেকশন'
- সূচক পতনের নেতৃত্বে ৯ কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড দেড় ডজন কোম্পানি
- ১৫ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে ফিরছে বিদেশি বিনিয়োগ, ২৬ ব্লু-চিপ শেয়ারে ঝোঁক
- ২০ হাজার কোটি টাকা দিয়ে নতুন ইসলামী ব্যাংকের একীভূতকরণ
- সুখবর: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বড় অঙ্কের শেয়ার বিক্রির ঘোষণা
- এসএস স্টিল চেয়ারম্যানের বনানীর বাড়ি দখলে নিল ইস্টার্ন ব্যাংক
- শেয়ারবাজার সম্প্রসারণে বড় সংস্কারের পরিকল্পনা বিএসইসির
- ক্যাশ ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- লোকসানি কোম্পানির শেয়ারে দৌড়, আলোচনায় ৮ শেয়ার
- পুনরুজ্জীবনের পথে পিপলস লিজিং, স্বাভাবিক কার্যক্রমে ফেরার আশা
- এমডি মাহবুব মোর্শেদের পদত্যাগ
- জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া হেডফোনের দাম
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- যাত্রা সহজ করতে রেলওয়ে দিল নতুন বিক্রয় শিডিউল
- ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার
- যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল চীন
জাতীয় এর সর্বশেষ খবর
- পাত্র খুঁজতে গিয়ে কোটি টাকা খোয়ালেন নারী উপসচিব
- ইউএনও-র অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়
- মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদের সম্ভাবনা, বাংলাদেশে কবে?














