ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬
Sharenews24

২০ হাজার কোটি টাকা দিয়ে নতুন ইসলামী ব্যাংকের একীভূতকরণ

২০২৬ মার্চ ১৬ ১৯:২৭:৪৮
২০ হাজার কোটি টাকা দিয়ে নতুন ইসলামী ব্যাংকের একীভূতকরণ

নিজস্ব প্রতিবেদক : শরীয়াহভিত্তিক পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক–এর আইটি ইন্ট্রিগ্রেশনসহ একীভূতকরণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন গভর্নর মোস্তাকুর রহমান।

গভর্নরের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রশাসক ও তাদের চারজন করে সহযোগী। গভর্নর বলেন, ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে একীভূতকরণ দ্রুত শেষ করা ছাড়া বিকল্প নেই। তিনি আরও বলেন, সরকার ইতিমধ্যেই নতুন ব্যাংকে ২০ হাজার কোটি টাকা মূলধন যোগ করেছে, এবং আমানত বীমা তহবিল থেকে গ্রাহকদের ১২ হাজার কোটি টাকা দেওয়া হবে। তাই একীভূতকরণ থেকে পেছনে ফেরার কোনো সুযোগ নেই।

বৈঠকে গভর্নর জানতে চেয়েছিলেন কেন ব্যাংকগুলোর আইটি ইন্ট্রিগ্রেশন দেরি করছে। কর্মকর্তারা জানান, ব্যাংকগুলোর আলাদা ডেটা একত্রিত করতে সময় লাগছে। বৈঠকে কিছু কর্মকর্তা একীভূতকরণ চলমান থাকবে কিনা নিয়ে গুজবের কথাও উল্লেখ করেন। এ বিষয়ে গভর্নর জোর দেন, পুরো কার্যক্রম যত দ্রুত সম্ভব শেষ করতে হবে।

এর আগে ৩ মার্চও সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন গভর্নর। সেখানে তিনি শিগগিরই এমডি নিয়োগের আশ্বাস দেন এবং প্রশাসকদের ঋণ আদায় জোরদার ও বন্ধ কারখানা পুনরায় চালুর নির্দেশ দেন।

দীর্ঘদিন আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারায়, এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠিত হয়। গত বছরের নভেম্বরে সব ব্যাংকের আইটি ও প্রশাসক নিয়োগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একীভূতকরণ শুরু হয়।

সম্মিলিত ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি: মূলধন: ৩৫ হাজার কোটি টাকা (সরকারের ২০ হাজার কোটি টাকা + গ্রাহকদের ১৫ হাজার কোটি টাকা), আমানতকারী: ৭৫ লাখ, আমানত: ১ লাখ ৪২ হাজার কোটি টাকা, ঋণ: ১ লাখ ৯২ হাজার কোটি টাকা, যার ৭৭% খেলাপি।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, নতুন ব্যাংক গঠনের পর ১ জানুয়ারি থেকে দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরতের ব্যবস্থা শুরু হয়েছে। দুই লাখ টাকার বেশি জমা থাকলে গ্রাহকরা প্রতি তিন মাসে এক লাখ টাকা করে সর্বোচ্চ ৭ লাখ টাকা তুলতে পারবেন। কিডনি ডায়ালাইসিস ও ক্যান্সার আক্রান্ত রোগীরা প্রয়োজনমতো সম্পূর্ণ টাকা তুলতে পারবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে