ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬
Sharenews24

ডিএসইতে দুই ব্রোকারেজ প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রত্যাহার

২০২৬ মার্চ ১৬ ১৪:৪৪:৪১
ডিএসইতে দুই ব্রোকারেজ প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই ব্রোকারেজ প্রতিষ্ঠান তাদের অনুমোদিত প্রতিনিধিদের (অথরাইজড রিপ্রেজেন্টেটিভ) তালিকা থেকে কয়েকজনকে প্রত্যাহার করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, মিকা সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং ২১৫) তাদের প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রিয়াঙ্কা কর্মকারকে প্রত্যাহার করেছে।

অপর প্রতিষ্ঠান ইউনিক শেয়ার ম্যানেজমেন্ট লিমিটেড (ডিএসই ট্রেক নং ১০৯) তাদের তিনজন অনুমোদিত প্রতিনিধিকে প্রত্যাহার করেছে। তারা হলেন— মো. টিপু সুলতান, আব্বাসুজ্জামান এবং মো. শাহজালাল সুমন।

ডিএসই জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিনিধিদের দায়িত্ব থেকে প্রত্যাহারের বিষয়টি এক্সচেঞ্জকে অবহিত করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে