ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬
Sharenews24

ঈদের প্রধান জামাত, জেনে নিন প্রবেশ ও সুবিধার সময়সূচি

২০২৬ মার্চ ১৬ ১২:২৮:৪৮
ঈদের প্রধান জামাত, জেনে নিন প্রবেশ ও সুবিধার সময়সূচি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, মুসল্লিদের জন্য জাতীয় ঈদগাহে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান।

প্রশাসক আরও বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন। আবহাওয়া গরম থাকায় কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রের ব্যবস্থা করা হবে। এছাড়া পর্যাপ্ত ফ্যান ও লাইটেরও ব্যবস্থা থাকবে।

সবার জন্য ওযুখানা এবং মহিলাদের জন্য আলাদা প্রবেশ পথের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে