ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬
Sharenews24

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

২০২৬ মার্চ ১৬ ১০:২২:১১
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটিতে যাচ্ছেন। ঈদের আগে আজ সোমবার (১৬ মার্চ) তাদের শেষ কর্মদিবস। একই সঙ্গে অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও আজ থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।এর আগে ৫ মার্চ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পূর্বনির্ধারিত ঈদের ছুটির সঙ্গে ১৮ মার্চ অতিরিক্ত সাধারণ ছুটি ঘোষণা করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ফলে ঈদকে কেন্দ্র করে দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটির সময়সূচি নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় মোট সাত দিনের দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ মার্চ জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কার্যপ্রণালী বিধিমালা, ১৯৯৬ অনুযায়ী মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাবলে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ছুটির সময় দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি অফিস বন্ধ থাকবে।তবে জরুরি সেবাগুলো এ ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে—বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট সেবা,ডাক বিভাগ

এ ছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন স্বাভাবিকভাবে চালু থাকবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে