ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬
Sharenews24

১৫ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ মার্চ ১৫ ১৪:১৭:১১
১৫ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৫.৭১ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৪.৬৭ শতাংশ কমেছে।

তৃতীয় স্থানে থাকা সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড এর শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৪.৫১ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ৪.৪১ শতাংশ, সায়হাম টেক্সটাইল ৪.৩৯ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্স ৪.৩২ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪.২৬ শতাংশ, বিডি থাই ফুড ৪.০৯ শতাংশ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ ৪.০৫ শতাংশ এবং সালভো কেমিক্যাল ৩.৭৪ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে