ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬
Sharenews24

ইরান যুদ্ধ কখন শেষ হবে জানালেন ট্রাম্প 

২০২৬ মার্চ ১৪ ১৫:২৭:৫৪
ইরান যুদ্ধ কখন শেষ হবে জানালেন ট্রাম্প 

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ তখনই শেষ হবে, যখন তিনি নিজে এ বিষয়টি ভেতর থেকে অনুভব করবেন। শুক্রবার (১৪ মার্চ) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এক সাংবাদিক ট্রাম্পকে জানতে চেয়েছিলেন, “ইরান যুদ্ধ কখন শেষ হবে?” জবাবে ট্রাম্প বলেন, “যখন আমি আমার ভেতর থেকে এটি টের পাব।”

এদিকে, ট্রাম্প দাবি করেছেন, ইরান “সম্পূর্ণভাবে পরাজিত” হয়েছে। তিনি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরান এমন একটি চুক্তি করতে চাচ্ছে যা তিনি মেনে নেবেন না। তবে ইরানি কর্মকর্তারা এখনও যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখযোগ্য যে, ইরানের কুর্দিস্তানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ১১২ জন নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্য যুদ্ধের সম্ভাব্য দীর্ঘায়ন এবং রাজনৈতিক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নতুন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে