ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

এমপি হান্নান মাসউদ সরাসরি জানালেন খেজুর বরাদ্দের পরিমাণ

২০২৬ মার্চ ১১ ১৬:০০:৫৯
এমপি হান্নান মাসউদ সরাসরি জানালেন খেজুর বরাদ্দের পরিমাণ

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ জানিয়েছেন, সৌদি আরব থেকে উপহার হিসেবে প্রাপ্ত খেজুরের মধ্যে হাতিয়া উপজেলার জন্য বরাদ্দ হয়েছে ২৫ কার্টুন।

সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে উপহার হিসেবে প্রাপ্ত মোট ১২,৫০০ কার্টুন খেজুর দেশের বিভিন্ন জেলায় বিতরণের জন্য সরকার বরাদ্দ দিয়েছে। এর মধ্যে নোয়াখালী জেলার জন্য নির্ধারিত হয়েছে ২৪৩ কার্টুন। জেলা বরাদ্দ থেকে হাতিয়া উপজেলার অংশে এসেছে ২৫ কার্টুন খেজুর।

খেজুর বরাদ্দ নিয়ে জনমনে কৌতূহল ও আলোচনার প্রেক্ষাপটে এমপি আব্দুল হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তিনি জানান, হাতিয়ার জন্য বরাদ্দকৃত প্রতিটি কার্টুনে ৮ কেজি করে মোট ২০০ কেজি খেজুর রয়েছে।

এমপি হান্নান মাসউদ আরও জানান, বরাদ্দকৃত খেজুরের কার্টুনগুলো এখনো জেলা প্রশাসন থেকে হাতিয়ার সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছায়নি। খেজুরগুলো হাতে পাওয়ার পর প্রশাসনের মাধ্যমে হাতিয়ার এতিমখানা, হেফজ ও কওমি মাদরাসা-গুলোতে বৈষম্যহীনভাবে সমানভাবে বণ্টন করা হবে।

সংসদ সদস্য জানান, খেজুর বরাদ্দ ও বিতরণ নিয়ে নাগরিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে এবং পরিস্থিতি পরিষ্কার করতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই আপডেট দিয়েছেন।

এমপি হান্নান মাসউদ বলেন, তিনি জবাবদিহিতায় বিশ্বাসী এবং নাগরিকদের সচেতনতা ও প্রশ্ন তোলার মনোভাবকে স্বাগত জানান। পাশাপাশি নির্বাচনি ইশতেহারে দেওয়া শ্বেতপত্র প্রকাশ এবং প্রশ্নোত্তর পর্ব আয়োজনের প্রতিশ্রুতিও তিনি বাস্তবায়ন করবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে