ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

ডেপুটি স্পিকার ইস্যুতে জামায়াতের কড়া অবস্থান

২০২৬ মার্চ ১১ ১৫:৩৮:০২
ডেপুটি স্পিকার ইস্যুতে জামায়াতের কড়া অবস্থান

নিজস্ব প্রতিবেদক : জুলাই সনদ বাস্তবায়নের পর বিরোধী দল হিসেবে সংসদের ডেপুটি স্পিকার পদ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

হামিদুর রহমান আযাদ বলেন, “কোনো দয়ায় নয়, অধিকার হিসেবেই আমরা ডেপুটি স্পিকার পদ চাই।”

এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে জুলাই সনদ এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, “ডেপুটি স্পিকারের বিষয়ে আমরা আগেই আপত্তি জানিয়েছি। এভাবে সংসদে ডেপুটি স্পিকার নিতে আমরা চাইনি। আগে সংসদে আলোচনা হবে এবং জুলাই সনদের বিষয়টি নিষ্পত্তি হতে হবে।”

ডেপুটি স্পিকার প্রসঙ্গে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিক আলোচনা না হওয়া পর্যন্ত সেটি প্রকাশ করা হবে না।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা অনেক চৌকস সাংবাদিক। আমার কথাবার্তায় যদি না বোঝেন, তাহলে আর কিছু করার নেই।”

এ সময় তিনি আরও জানান, সংসদে জামায়াতে ইসলামী সব সময় ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে