ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

হামলায় আহত ইরানের সর্বোচ্চ নেতা, সামনে এলো সত্য

২০২৬ মার্চ ১১ ১৫:২৬:৫৯
হামলায় আহত ইরানের সর্বোচ্চ নেতা, সামনে এলো সত্য

নিজস্ব প্রতিবেদক : যুদ্ধের সময় আহত হলেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের ছেলে ও সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান।

বুধবার (১১ মার্চ) নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান।

পেজেশকিয়ান বলেন, মোজতবা খামেনি আহত হয়েছেন—এমন খবর তিনি প্রথমে শুনেছিলেন। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেন। তারা তাকে জানান, আল্লাহর রহমতে খামেনি ভালো আছেন এবং বর্তমানে নিরাপদেই রয়েছেন।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবা খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত এক প্রবীণ যোদ্ধা’ হিসেবে উল্লেখ করলেও তার আঘাতের ধরন বা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

মোজতবা খামেনির শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে যখন নানা জল্পনা-কল্পনা চলছিল, তখনই এই বক্তব্য সামনে আসে। তার বাবা আলি খামেনি-এর মৃত্যুর পর তিন দিন আগে তিনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি জনসমক্ষে উপস্থিত হননি।

এদিকে মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর ইরানে হামলার প্রথম দিনেই মোজতবা খামেনি আহত হন। প্রতিবেদনে তিনজন ইরানি ও দুইজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দেওয়া হয়েছে, যদিও তাদের নাম প্রকাশ করা হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে