ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

সূচকের শ্লথ গতিতেও ১০ প্রতিষ্ঠানের সর্বোচ্চ দাপট

২০২৬ মার্চ ১১ ১৪:৩০:৫৫
সূচকের শ্লথ গতিতেও ১০ প্রতিষ্ঠানের সর্বোচ্চ দাপট

নিজস্ব প্রতিবেদক: আগের দুইদিনের ধারাবাহিকতায় আজ বুধবার (১১ মার্চ) সূচকের উত্থান অব্যাহত থাকলেও গতি ছিল শ্লথ। দিনশেষে সূচক সামান্য বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক প্রায় ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৯২ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৩৬টির। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক চাহিদা দেখা যায়। ফলে এসব প্রতিষ্ঠানে বিক্রেতা সঙ্কট তৈরি হয় এবং এগুলো সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছে হল্টেড হয়। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বিক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, পিপলস লিজিং, এইচআর টেক্সটাইল, আনলিমা ইয়ার্ন, ফ্যামিলি টেক্স, প্রিমিয়ার লিজিং, ভানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ড, সাফকো স্পিনিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স ও পিপলস লিজিংয়ের । কোম্পানি ৩টির শেয়ার দর ৩০ পয়সা বা ১০ শতাংশ দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে এইচআর টেক্সটাইলের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকা ১০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে আনলিমা ইয়ার্নের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৯.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকা ৩০ পয়সায়

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ফ্যামিলি টেক্সের ৩০ পয়সা বা ৯.৬৮ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৩০ পয়সা বা ৯.৬৮ শতাংশ, ভানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ডের ৫০ পয়সা বা ৯.৪৩ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১ টাকা ৩০ পয়সা বা ৯.৩৫ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ দর বেড়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে