ধীরগতির উত্থানে শেয়ারবাজার, কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক: টানা কয়েকদিনের ধারাবাহিকতায় আজও (১১ মার্চ ২০২৬) দেশের শেয়ারবাজারে উত্থান অব্যাহত রয়েছে। তবে আগের দুই কার্যদিবসের তুলনায় আজ সূচকের উত্থান ছিল ধীরগতির। দিনশেষে সূচক সামান্য বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমেছে।
আজকের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। তিনটি সূচকের মধ্যে দুটি বেড়েছে এবং একটি সূচক সামান্য কমেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আগামী সপ্তাহে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হতে পারে। এ কারণে অনেক বিনিয়োগকারী ঈদের কেনাকাটা ও নিজ নিজ এলাকায় যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন। ফলে বাজারে লেনদেনে অংশগ্রহণ কিছুটা কমেছে, যার প্রভাব পড়েছে সূচকের ওঠানামায়। তাদের মতে, ঈদের পর বাজারে আবারও ইতিবাচক প্রবণতা ফিরে আসতে পারে এবং লেনদেনও বাড়বে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৫০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯২.১৯ পয়েন্টে অবস্থান করছে। একই সঙ্গে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৩.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬২.২৮ পয়েন্টে। তবে ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএসই-৩০ সামান্য কমে ০.৮১ পয়েন্ট হারিয়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৮.০২ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৩৬টির শেয়ারদর বেড়েছে, ৯৮টির কমেছে এবং ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের পরিমাণের দিক থেকে দেখা যায়, আজ ডিএসইতে প্রায় ৫১৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৯০ কোটি ২৪ লাখ টাকা। ফলে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৭৫ কোটি ২৫ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে। এদিন সিএসইতে মোট ৩৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের দিন এই বাজারে লেনদেন হয়েছিল ৪৭ কোটি ৫৩ লাখ টাকার।
আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৮১টির দর বেড়েছে, ৪২টির কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে। দিনশেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৮৩.১৫ পয়েন্টে। এর আগের কার্যদিবসে সূচকটি ৩৩৩.৬১ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
পাঠকের মতামত:
- ধীরগতির উত্থানে শেয়ারবাজার, কমেছে লেনদেন
- ২৪০ কোটি টাকা বকেয়ার সংবাদে রিং শাইন টেক্সটাইলের ব্যাখ্যা
- বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে শেয়ার হস্তান্তরের উদ্যোগ
- জিসিসি-এ বসবাসকারী বিদেশিদের শীর্ষ ১০ দেশ
- বিপাকে শতাধিক প্রবাসী, বৈধ ভিসাও রক্ষা করছে না
- তীব্র সমালোচনার মুখে দেশ ছাড়লেন ইসরায়েলি মন্ত্রী
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ঈদের ছুটির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা
- চশমার লেন্স পাল্টে না দেওয়ায় বরিশালে যে কাণ্ড ঘটালেন প্রেমিক
- নেতানিয়াহু মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন বার্তা
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের নতুন পরিকল্পনা প্রকাশ
- নারী কর্মী কমছে ব্যাংকে! উচ্চপদেও নারী মাত্র ১০%
- রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীর নতুন দায়িত্ব
- বোতলজাত তেলের বাজারে নতুন উল্লম্ফ
- যুদ্ধবিরতি প্রসঙ্গে যা জানাল ইরান
- মধ্যরাতে সব খুলে বললেন হাসনাত আবদুল্লাহ
- দফায় দফায় বাড়ছে সোনার দাম—নতুন ঘোষণা বাজুসের
- হরমুজ ইস্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ফাঁস, জারি হলো নতুন নির্দেশনা
- বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কিনে নিচ্ছেন অলিম্পিকের চেয়ারম্যান
- জামিন পেলেন আ.লীগের সাবেক এমপি
- আই হ্যাভ এ প্ল্যান: ডোনাল্ড ট্রাম্প
- হাদির সঙ্গে যে ইউটিউবারকেও হত্যার ষড়যন্ত্র করা হয়!
- ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- তিন দেশে আবারও ইরানের হামলা
- দুই ছেলের পিটুনিতে বাবার মৃত্যু নেপথ্য যে কারণ
- নেতানিয়াহুর মৃত্যুর খবর ছড়াতেই তড়িঘড়ি ছবি প্রকাশ
- শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে নতুন আপডেট
- কাগজে সম্পদ, বাস্তবে নেই—সোনালি আঁশে আর্থিক অনিয়মের চিত্র
- তিন শর্তে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারের চালকেরা
- তালিকাভুক্ত কোম্পানির পক্ষ থেকে আসছে সুখবর
- ২৪ ঘণ্টায় ১৯১ ইসরায়েলিকে হাসপাতালে পাঠাল ইরান
- ইরানকে কড়া বার্তা দিলেন এরদোগান
- রাজনীতিতে নতুন বিতর্ক: উপদেষ্টাকে মন্ত্রী করতে প্রস্তাব
- ডিএসইর তিন ব্রোকারেজ হাউসে প্রতিনিধির পরিবর্তন
- টানা ৭ দিন ব্যাংক বন্ধ, যেসব শাখা ১৮ ও ১৯ মার্চ খোলা
- সূচক বাড়ার দিনে শীর্ষ দশ কোম্পানির চমক
- ৫ ফুটবলারকে আশ্রয় দিল অস্ট্রেলিয়া
- আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল
- চাহিদা বাড়ায় সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দুই ডজন শেয়ার
- ঈদের ছুটি বাতিল, নতুন নির্দেশনা নিয়ে চাঞ্চল্য
- ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলের লিভার ছিন্নভিন্ন
- ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে নেতানিয়াহুর মৃত্যু!
- ১০ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- সূচকে শক্তিশালী প্রত্যাবর্তন, টানা উত্থানে চাঙ্গা বাজার
- ১০ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৪ লাখ শেয়ার হস্তান্তর
- ইসলামিক ফাইন্যান্স উইন্ডো চালুর নীতিগত অনুমোদন পেল ইউনাইটেড ফাইন্যান্স
- বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ভিসা
- জ্বালানি নিয়ে বাংলাদেশকে সুখবর দিল মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ
- বাংলাদেশে আসছে ৩০ চীনা প্রতিষ্ঠানের ১০০ কোটি ডলার বিনিয়োগ
- হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
- তালিকাভুক্ত কোম্পানির পক্ষ থেকে আসছে সুখবর
- দুই ইস্যুর চাপে ৩৩ দিনের মধ্যে সর্বনিম্নে নেমেছে সূচক
- ভারতকে শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র
- শেয়ারবাজারের চার ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
- ইসলামী ব্যাংকের এমক্যাশে বিদেশি বিনিয়োগ: শেয়ার কিনবে যুক্তরাষ্ট্রের বিএকশো হোল্ডিংস
- ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব বদল
- গভর্নরের সঙ্গে বৈঠকে ব্যাংক কর্মকর্তাদের বোনাসে শিথিলতা চায় বিএবি
- শেয়ারবাজার ও বেসরকারি ঋণে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা
- ৪ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ—যাত্রীদের দুশ্চিন্তা
- বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কিনে নিচ্ছেন অলিম্পিকের চেয়ারম্যান
- ইরানে 'অ্যাসিড বৃষ্টি’ নিয়ে সর্বশেষ যা জানা গেলে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ধীরগতির উত্থানে শেয়ারবাজার, কমেছে লেনদেন
- ২৪০ কোটি টাকা বকেয়ার সংবাদে রিং শাইন টেক্সটাইলের ব্যাখ্যা
- বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে শেয়ার হস্তান্তরের উদ্যোগ
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা









