ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

২৪০ কোটি টাকা বকেয়ার সংবাদে রিং শাইন টেক্সটাইলের ব্যাখ্যা

২০২৬ মার্চ ১১ ১১:৪৮:৩৬
২৪০ কোটি টাকা বকেয়ার সংবাদে রিং শাইন টেক্সটাইলের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইলস লিমিটেড অনলাইন গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) ব্যাখ্যা দিয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, "রিং শাইনের বিরুদ্ধে ২৪০ কোটি টাকার বকেয়া, ঢাকার ইপিজেড থেকে উচ্ছেদের মুখে" শিরোনামে একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে গত ২ মার্চ ২০২৬ তারিখে ডিএসই কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়েছিল।

এর প্রেক্ষিতে কোম্পানিটি ৮ মার্চ ২০২৬ তারিখে একটি চিঠির মাধ্যমে তাদের ব্যাখ্যা প্রদান করে। পরে ১০ মার্চ ২০২৬ তারিখে সেই চিঠিটি ডিএসই গৃহীত হয়।

কোম্পানিটির পাঠানো ব্যাখ্যাপত্রটি দেখতে আগ্রহীরা ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংযুক্ত লিংকে প্রবেশ করতে পারবেন।

এসএ খান

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে