ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে শেয়ার হস্তান্তরের উদ্যোগ

২০২৬ মার্চ ১১ ১১:৩৭:০০
বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে শেয়ার হস্তান্তরের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের কয়েকজন পরিচালক ও স্পন্সর তাদের মালিকানাধীন শেয়ার আগ্রহী বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের ইচ্ছা প্রকাশ করেছেন। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখা এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কোম্পানির বর্তমান পরিচালক ও স্পন্সরদের মধ্যে যারা তাদের শেয়ার হস্তান্তরের আগ্রহ প্রকাশ করেছেন তারা হলেন— এস এ কে এম সেলিম, এস এ বি এম হুমায়ুন, সৈয়দ সাকিব আহমেদ, এস এফ এ এম শাহজাহান এবং সৈয়দা মোমেনা বেগম।

এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে কোম্পানি। সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক বিধি-বিধান অনুসরণ করে অনুমোদনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।

কোম্পানি সূত্রে আরও জানানো হয়েছে, শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর সংশ্লিষ্ট নিয়ম ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে