ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

আজ যেসব এলাকায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড

২০২৬ মার্চ ১০ ১০:৪১:৫০
আজ যেসব এলাকায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (১০ মার্চ) থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। রাজধানীর কড়াইল এলাকায় নারীদের হাতে কার্ড তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর বাইরে দেশের আরও ১৪টি এলাকায় এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

যেসব এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে

১. বনানী, ঢাকা — কড়াইল বস্তি, সাততলা বস্তি ও ভাষানটেক বস্তি এলাকা।

২. মিরপুর, ঢাকা — অলিমিয়ারটেক ও বাগানবাড়ী বস্তি।

৩. পাংশা উপজেলা, রাজবাড়ী জেলা — হাবাসপুর ইউনিয়ন।

৪. চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা।

৫. বাঞ্ছারামপুর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা — সদর পৌরসভা।

৬. লামা উপজেলা, বান্দরবান জেলা — ফাঁসিয়াখালী ইউনিয়ন।

৭. খালিশপুর, খুলনা সিটি করপোরেশন এলাকা।

৮. চরফ্যাশন উপজেলা, ভোলা জেলা — আসলামপুর ইউনিয়ন।

৯. দিরাই উপজেলা, সুনামগঞ্জ জেলা — কুলঞ্জ ইউনিয়ন।

১০. ভৈরব উপজেলা, কিশোরগঞ্জ জেলা — শিমুলকান্দি ইউনিয়ন।

১১. বগুড়া সদর উপজেলা, বগুড়া জেলা — শাখারিয়া ইউনিয়ন।

১২. লালপুর উপজেলা, নাটোর জেলা — ঈশ্বরদী ইউনিয়ন।

১৩. ঠাকুরগাঁও সদর উপজেলা, ঠাকুরগাঁও জেলা — রহমানপুর ইউনিয়ন।

১৪. নবাবগঞ্জ উপজেলা, দিনাজপুর জেলা — জয়পুর ইউনিয়ন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে