ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬
Sharenews24

৪ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ—যাত্রীদের দুশ্চিন্তা

২০২৬ মার্চ ০৯ ১৮:৫৪:০৭
৪ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ—যাত্রীদের দুশ্চিন্তা

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই চারটি রুটে ফ্লাইট চলবে না বলে জানানো হয়েছে।

সোমবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম। তিনি জানান, মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে সাময়িকভাবে এসব রুটে ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই দুই রুটের ফ্লাইট আগামী ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতির উন্নতি এবং সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পরবর্তীতে ফ্লাইট পুনরায় চালু করা হতে পারে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে যেকোনো নতুন সিদ্ধান্ত বা হালনাগাদ তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীরা বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন: ১৩৬৩৬ (দেশের ভেতর), +৮৮০৯৬১০৯১৩৬৩৬ (আন্তর্জাতিক)

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে