ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬
Sharenews24

টানা পতনের পর বাজারে স্বস্তি, ক্রেতা চাপে প্রায় দুই ডজন প্রতিষ্ঠান

২০২৬ মার্চ ০৯ ১৫:১৪:০৮
টানা পতনের পর বাজারে স্বস্তি, ক্রেতা চাপে প্রায় দুই ডজন প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: টানা দরপতনের পর সোমবার (৯ মার্চ) শেয়ারবাজারে সূচকের বড় উত্থানের দিনে প্রায় দুই ডজন প্রতিষ্ঠান বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৫১টির শেয়ারদর বৃদ্ধি পায়, যার মধ্যে ২৩টি কোম্পানি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৪১ পয়েন্টে অবস্থান করছে। এই উত্থানের দিনে বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোতে ক্রেতার তুলনায় বিক্রেতা না থাকায় লেনদেন স্থগিত (হল্টেড) হয়।

যে ২৩ প্রতিষ্ঠান হল্টেড হয়েছে:

বে-লিজিং, ইসলামী ব্যাংক, তুংহাই নিটিং, ফিনিক্স ফাইন্যান্স, আইসিবি ইসলামী ব্যাংক, সুরিদ ইন্ডাস্ট্রিজ, প্রাইম ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, বিআইএফসি, ইন্টারন্যাশনাল লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, পিপলস লিজিং, ফ্যামিলি টেক্সট, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং প্রিমিয়ার লিজিং।

আজ ডিএসইতে সর্বোচ্চ দর বেড়েছে বে-লিজিং-এর। কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ টাকা ৫০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইসলামী ব্যাংক-এর। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়ে ৪১ টাকা ১০ পয়সায় উন্নীত হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে তুংহাই নিটিং-এর। কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়ে ৩ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ফিনিক্স ফাইন্যান্সের ৪০ পয়সা বা ৯.৫২ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ৩০ পয়সা বা ৯.৩৭ শতাংশ, সুরিদ ইন্ডাস্ট্রিজের ৬০ পয়সা বা ৯.৩৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৪০ পয়সা বা ৯.৩০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৫০ পয়সা বা ৯.২৬ শতাংশ, বিআইএফসির ৫০ পয়সা বা ৮.৪৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৪০ পয়সা বা ৮.১৬ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৪০ পয়সা বা ৮.১৬ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৮ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকামের ২০ পয়সা বা ৮ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৮ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৮ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, ফাস ফাইন্যান্সের ২০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, পিপলস লিজিংয়ের ২০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, ফ্যামিলি টেক্সের ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ দর বেড়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে