ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬
Sharenews24

‘আমার হাজবেন্ড অনেক শখের, আমি যাইতে দিব না’

২০২৬ মার্চ ০৯ ১৪:৪৫:৫৯
‘আমার হাজবেন্ড অনেক শখের, আমি যাইতে দিব না’

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার দ্বিতীয় স্ত্রী মীম বলেন, “আমার হাজবেন্ড আমার অনেক শখের, আমার হাজবেন্ডকে আমি যাইতে দিব না।”

রোববার (৮ মার্চ) ভোর ৩টার দিকে কাশিমপুরের সারাদগঞ্জের হাজি সালামের বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মীম ওই বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহীন মোল্লা আওয়ামী লীগের একজন নিষ্ক্রিয় সদস্য ছিলেন। কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় তিনি দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি। ৫ আগস্টের পর প্রেক্ষাপট পরিবর্তনের কারণে গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে চলে যান।

কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেন জানান, গ্রেপ্তারের পরে শাহীন মোল্লাকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে