ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬
Sharenews24

এলপি গ্যাসের দাম নতুন মূল্য প্রস্তাব নিয়ে চাঞ্চল্য

২০২৬ মার্চ ০৯ ১৪:৪০:০৫
এলপি গ্যাসের দাম নতুন মূল্য প্রস্তাব নিয়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক : সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা করার প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় কোম্পানি বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেসরকারি এলপিজির তুলনায় সরকারি এলপিজির দাম কম থাকায় ক্রসফিলিং হচ্ছে। এজন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনার আলোকে এই দাম বৃদ্ধির আবেদন করা হয়েছে।

এর আগেও, ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর ১২.৫ কেজির এলপি গ্যাসের দাম ৮২৫ টাকা থেকে ৯২৫ টাকা করার প্রস্তাব করেছিল বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড। তখনও ক্রসফিলিং বন্ধ, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন খরচ, অপারেশন খরচ ও অন্যান্য চার্জ বৃদ্ধির কারণে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। তবে সেই প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অনুমোদন করেনি।

বর্তমান প্রস্তাবে যদি বিইআরসি অনুমোদন দেয়, তাহলে সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ১২৩৫ টাকা হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে