ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬
Sharenews24

নেইমারের নামে মামলা, জানা গেল কারণ

২০২৬ মার্চ ০৮ ১২:৫০:২০
নেইমারের নামে মামলা, জানা গেল কারণ

নিজস্ব প্রতিবেদক : ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার আবারও আইনি জটিলতায় জড়িয়েছেন। এবার তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার সাবেক একজন রাঁধুনি।

ব্রাজিলের গণমাধ্যম শুক্রবার জানিয়েছে, ওই রাঁধুনি ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নেইমারের বাড়িতে কাজ করেছেন। অভিযোগে তিনি বলেন, প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা কাজ করতে হতো এবং ১৫০ জনেরও বেশি মানুষের জন্য রান্না করতে বাধ্য হতেন।

তিনি দাবি করেছেন, আনুষ্ঠানিকভাবে তার কাজের সময় সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত ছিল। তবে বাস্তবে অনেক সময় তাকে রাত ১১টা বা মধ্যরাত পর্যন্ত রান্নাঘরে থাকতে হতো। দীর্ঘ সময় ধরে অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।

নেইমারের রাঁধুনির মাসিক বেতন ছিল ৬৫৪ ইউরো। তিনি ক্ষতিপূরণ হিসেবে ৪৩ হাজার ইউরো দাবি করছেন, যা দিয়ে তার চিকিৎসা করানো হবে।

এ ব্যাপারে সান্তোস ক্লাবের ফরোয়ার্ড নেইমার স্থানীয় গণমাধ্যমের কাছে কোনো প্রতিক্রিয়া দেননি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে