ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬
Sharenews24

বাংলাদেশিদের জন্য নতুন বার্তা যুক্তরাষ্ট্রের

২০২৬ মার্চ ০৭ ১০:৪০:৫০
বাংলাদেশিদের জন্য নতুন বার্তা যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে আর্থিক সামর্থ্য বিষয়ে সতর্কতা জারি করেছে। পর্যাপ্ত অর্থনৈতিক সক্ষমতা ছাড়া যুক্তরাষ্ট্রে ভ্রমণ করলে নানা ধরনের জটিলতায় পড়তে পারেন বলে সতর্ক করেছে দূতাবাসটি।

শনিবার (৭ মার্চ) এক বার্তায় দূতাবাস নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীদের উদ্দেশে এ সতর্কতা দেয়।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার সময় ভ্রমণকারীদের নিশ্চিত করতে হবে যে তাদের কাছে পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে। ভ্রমণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যা, ভ্রমণ বিঘ্ন বা জরুরি চিকিৎসা পরিস্থিতির সৃষ্টি হলে যেন তারা নিজের খরচ নিজেরাই বহন করতে পারেন।

দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করলে তা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা কিংবা কাজ করার সুযোগ হারাতে পারেন।

এর আগে একই বিষয়ে সতর্ক করে দূতাবাস জানিয়েছিল, ভ্রমণ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি স্বাস্থ্য সহায়তা গ্রহণ করা ভিসার অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে। এমন ঘটনার প্রমাণ পাওয়া গেলে ভবিষ্যতে ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্যও হতে পারেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে