ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬
Sharenews24

যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে ফের কাঁপল ইরান

২০২৬ মার্চ ০৭ ১০:৩৪:৪৬
যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে ফের কাঁপল ইরান

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বান্দর আব্বাস-এর পশ্চিমাঞ্চলে ৪.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি বান্দর আব্বাস শহর থেকে প্রায় ৭৪ কিলোমিটার পশ্চিমে আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে যুদ্ধ পরিস্থিতির মধ্যে এমন ভূমিকম্প স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

এর আগে গত মঙ্গলবারও ইরানের দক্ষিণাঞ্চলে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পটি অনুভূত হয় গেরাশ এলাকায়, যা ফার্স প্রদেশ-এর দক্ষিণ অংশে অবস্থিত। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পটির গভীরতাও ছিল প্রায় ১০ কিলোমিটার।

বিশেষজ্ঞরা বলছেন, ইরান ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে মাঝেমধ্যে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়ে থাকে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে