ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬
Sharenews24

একাত্তর নিয়ে নতুন বিতর্ক! যা লিখলেন ডাকসু নেতা

২০২৬ মার্চ ০৭ ১০:১০:৫৩
একাত্তর নিয়ে নতুন বিতর্ক! যা লিখলেন ডাকসু নেতা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বা এর বিপরীতে নতুন কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করানো সম্ভব নয়। তিনি মনে করেন, একাত্তরকে পাশ কাটিয়ে বাংলাদেশের রাজনীতি করার চেষ্টা প্রকারান্তরে ইতিহাসকেই অস্বীকার করার শামিল।

শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, “একাত্তরকে পাশ কাটিয়ে বাংলাদেশের রাজনীতি করার চেষ্টা ইতিহাসকে অস্বীকার করা। মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে, মুক্তিযুদ্ধের বিপরীতে নতুন কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করানো যায় না।”

ইতিহাসের নির্মোহ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান-এর সমালোচনা করা যেতে পারে, বাকশাল নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে এবং রক্ষীবাহিনী-এর কর্মকাণ্ড নিয়েও আলোচনা করা প্রয়োজন। তবে একই সঙ্গে ৭ মার্চের ভাষণ-এর ঐতিহাসিক গুরুত্ব স্বীকার করতে হবে।

তিনি বলেন, ওই ভাষণ শুধু একজন নেতার বক্তব্য ছিল না; এটি ছিল রেসকোর্স ময়দানে জড়ো হওয়া লক্ষ মানুষের জমে থাকা ক্ষোভ, বঞ্চনা ও স্বাধীনতার আকাঙ্ক্ষার সম্মিলিত প্রকাশ।

সর্বমিত্র চাকমা মনে করেন, একাত্তরের প্রতিটি ঘটনাপ্রবাহ বাংলাদেশের জন্য স্মরণীয়।স্ট্যাটাসের শেষে তিনি আহ্বান জানিয়ে লেখেন, “বাকশাল নিপাত যাক, একাত্তর দালালের হাত থেকে মুক্তি পাক। রাজনৈতিক হাতিয়ার নয়, একাত্তর হোক গণমানুষের।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে