রোববার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি
নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা দেখা দিয়েছে। এর ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় এবং অতিরিক্ত তেল মজুত করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
এ পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে দেশে জ্বালানির সংকট এড়াতে আগামী রোববার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (৬ মার্চ) পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। শিগগিরই এ বিষয়ে পেট্রোল পাম্পগুলোকে লিখিত নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের মধ্যে যে সংশয় তৈরি হয়েছে, সেটিকে আমরা অস্বাভাবিকভাবে দেখছি না। যুদ্ধ পরিস্থিতির কারণে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা তৈরি হয়েছে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই; দেশে পর্যাপ্ত মজুত রয়েছে।
তিনি আরও জানান, গত কয়েক দিনে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি তেল সরবরাহ করা হয়েছে। অনেক ক্রেতাই স্বীকার করেছেন যে তারা প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছেন। এই আতঙ্ক দূর করা প্রয়োজন। জনগণের দুর্ভোগ কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, যার ফলে কিছুটা চাপ তৈরি হয়েছে। সরকার পরিস্থিতি সামাল দিতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, সরকার চেষ্টা করবে যেন তেলের দাম না বাড়ে। তবে পরিস্থিতি যদি বাধ্য করে, তাহলে বিষয়টি জনগণের সঙ্গে খোলামেলা আলোচনা করা হবে। পাশাপাশি তিনি দেশবাসীর সমর্থনও কামনা করেন।
মুসআব/
পাঠকের মতামত:
- রোববার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি
- ‘কীসের বিনিময়ে মন্ত্রী?’—নির্বাচন ঘিরে নতুন প্রশ্ন সারজিস আলমের
- বিদায় বেইলি রোড: শফিকুল আলমের আবেগঘন স্ট্যাটাস
- নিম্ন আয়ের মানুষের হরলিক্স প্রীতিতে ইউনিলিভারের বাজিমাত
- ন্যাশনাল ফিডের অর্থ কেলেঙ্কারি: লোকসান লুকাতে হিসাব গোপন
- ‘হাসনাতের বাসায় অভিযান’ নিয়ে যা জানা গেল
- ব্যাংক এজেন্ট অপহরণ করে ২০ লাখ টাকা দাবি
- আজ থেকেই বদলে গেল তেল কেনার নিয়ম, না জানলে বিপদে পড়বেন
- কুমিল্লা বোর্ডে ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি স্থগিত
- ঈদের ছুটি কতদিন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব
- ভারতকে শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র
- ট্রাম্পের পরিকল্পনায় ইরানে অভিযান চালাবে কুর্দি বাহিনী
- পোশাক রপ্তানিতে অর্থপাচারের নতুন সিন্ডিকেট
- ইকরার আত্মহত্যা: ফাটিয়ে দিলেন শবনম ফারিয়া
- পাকিস্তান সিরিজের ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
- শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে জামায়াতের সেক্রেটারি যা করলেন
- ইরান যুদ্ধে জয় পেতে প্রার্থনায় বসলেন ট্রাম্প
- সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও কমেছে
- প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ
- ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা
- নির্বাচনে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল
- সেই শিক্ষিকার দেহে ২০ আঘাতের চিহ্ন, এজাহারে চাঞ্চল্যকর তথ্য
- জামায়াতের সঙ্গে জোট করায় এনসিপি ছেড়ে দিলেন আরও ৭ নেতা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- জ্বালানি সংকটের মাঝে সমুদ্রে বড় সম্ভাবনা, অপেক্ষায় পেট্রোবাংলা
- যে ফোন ব্যবহার করেন প্রধানমন্ত্রী
- ভাইরাল বক্তব্য নিয়ে মুখ খুললেন রিজওয়ানা হাসান
- ভাড়ার সীমা নির্ধারণ: ব্যাংক খাতে নতুন সিদ্ধান্ত
- স্বর্ণের বাজারে নাটকীয় পরিবর্তন—৬ মার্চের নতুন দাম
- ইরানের পর আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের
- মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে—গোপন সার্ভার মুছে ফেলছে মার্কিন দূতাবাস
- বায়তুল মোকাররমে বড় কর্মসূচি, গ্রেপ্তার দাবি দুই উপদেষ্টার
- ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু, শোকবার্তা প্রকাশ
- লোকসান ও ঋণের চাপে ঢাকা ডাইং, টিকে থাকা নিয়েই প্রশ্ন
- জালিয়াতির দায়ে ফেঁসে যাচ্ছে গোল্ডেন হারভেস্ট ও অডিট ফার্ম
- পতনের মাঝে ব্যতিক্রম ৬ কোম্পানি, চাহিদায় শীর্ষে ফাইন্যান্স খাত
- টিআইবি সতর্কবার্তা: কেন্দ্রীয় ব্যাংকের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বিপন্ন
- বাজার অস্থির, তবে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি
- ০৫ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৫ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৫ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৫ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বৈশ্বিক অনিশ্চয়তা ও মুনাফা তুলে নেওয়ায় চাপের মুখে শেযারবাজার
- সিএসইতে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- ঈদের ছুটি আরও বাড়ল
- বাই-ইন প্রক্রিয়ায় ৫০,৪০১ শেয়ার ক্রয় করছে ডিএসই
- দুই লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
- ন্যাশনাল ব্যাংক: সরে দাঁড়ালেন মিন্টু, দায়িত্বে নিলেন মেহজাবিন
- বিএটি’র ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ, ‘জেড’ শ্রেণিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- হাসনাতকে ‘বাংলার ক্যাপ্টেন’ বলায় চাকরি হারালেন ইমাম
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- ফেসবুক পেজের ভিডিও থেকে হাসনাতের আয়ের হিসাব প্রকাশ
- বাংলাদেশে আসছে ৩০ চীনা প্রতিষ্ঠানের ১০০ কোটি ডলার বিনিয়োগ
- দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সম্মিলিত ইসলামী ব্যাংক চালু, এমডি নিয়োগ ও গভর্নরের ঘোষণা
- কমোডিটি মার্কেট চালু ঘিরে শেয়ারবাজারে জোর প্রস্তুতি
- শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ ১৮ সংবাদ
- যে ৬ জিনিস থাকলে পাবেন না ‘ফ্যামিলি কার্ড’














