ন্যাশনাল ফিডের অর্থ কেলেঙ্কারি: লোকসান লুকাতে হিসাব গোপন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদনে ব্যাপক অনিয়ম ও অসংগতির চিত্র ফুটে উঠেছে। কোম্পানির নিরীক্ষক প্রতিষ্ঠানটির কেনাকাটা, মুনাফা এবং ঋণের সুদসহ বিভিন্ন খাতে বড় ধরনের গরমিল খুঁজে পেয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) ডিএসই-র ওয়েবসাইটে এই নিরীক্ষা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
নিরীক্ষক জানিয়েছেন, ন্যাশনাল ফিড মিলস তাদের আর্থিক প্রতিবেদনে ৭ কোটি ৮৩ লাখ টাকার কাঁচামাল ক্রয়ের কথা বললেও ভ্যাট রিটার্নে তা ১০ কোটি টাকা দেখানো হয়েছে। অর্থাৎ কোম্পানিটি প্রায় ২ কোটি ২৬ লাখ টাকার ক্রয় হিসাব কম দেখিয়েছে। এর ফলে কোম্পানির নিট মুনাফা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রকৃত অংকের চেয়ে অনেক বেশি প্রদর্শিত হয়েছে। আরও উদ্বেগের বিষয় হলো, এই বিশাল অংকের কেনাকাটার বিপরীতে কোনো লেজার, ভাউচার বা প্রমাণপত্র নিরীক্ষককে দেখাতে পারেনি কোম্পানি কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটি ব্যাংক এশিয়া থেকে নেওয়া ২৫ কোটি ৭৮ লাখ টাকার ঋণের কোনো স্টেটমেন্ট বা বিবরণী নিরীক্ষককে সরবরাহ করেনি। আর্থিক বিবরণীতে সুদের খরচ ১ কোটি ৯৬ লাখ টাকা কম দেখিয়ে মুনাফাকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হয়েছে। এছাড়া ঋণের কিস্তি পরিশোধ বা ১ কোটি ৯৬ লাখ টাকার সমন্বয়ের বিষয়েও কোনো উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি।
কোম্পানিটির শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিলে ২ কোটি ৪৮ লাখ টাকা জমা থাকলেও তা কয়েক বছর ধরে শ্রমিকদের পরিশোধ করা হচ্ছে না। এছাড়া তিন বছরের বেশি সময় ধরে অবণ্টিত বা আনক্লেমড ডিভিডেন্ড বাবদ ৩ লাখ ১৫ হাজার টাকা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে হস্তান্তরের নিয়ম থাকলেও তা করা হয়নি। উল্টো সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে ২ লাখ ৩৮ হাজার টাকার ঘাটতি পাওয়া গেছে।
২০২৫ সালের জুন শেষে কোম্পানির গুদামে ৫৫ কোটি ৩১ লাখ টাকার পণ্য বা ইনভেন্টরি থাকার কথা জানানো হয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী ইনভেন্টরি ভ্যালুয়েশন রিপোর্ট বা মালামাল গণনার কোনো শিট নিরীক্ষককে দেওয়া হয়নি। এমনকি কোম্পানির ম্যানেজমেন্টের অসযোগিতার কারণে মালামালের বাস্তব উপস্থিতিও যাচাই করতে পারেনি নিরীক্ষক দল।
মামুন/
পাঠকের মতামত:
- নিম্ন আয়ের মানুষের হরলিক্স প্রীতিতে ইউনিলিভারের বাজিমাত
- ন্যাশনাল ফিডের অর্থ কেলেঙ্কারি: লোকসান লুকাতে হিসাব গোপন
- ‘হাসনাতের বাসায় অভিযান’ নিয়ে যা জানা গেল
- ব্যাংক এজেন্ট অপহরণ করে ২০ লাখ টাকা দাবি
- আজ থেকেই বদলে গেল তেল কেনার নিয়ম, না জানলে বিপদে পড়বেন
- কুমিল্লা বোর্ডে ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি স্থগিত
- ঈদের ছুটি কতদিন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব
- ভারতকে শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র
- ট্রাম্পের পরিকল্পনায় ইরানে অভিযান চালাবে কুর্দি বাহিনী
- পোশাক রপ্তানিতে অর্থপাচারের নতুন সিন্ডিকেট
- ইকরার আত্মহত্যা: ফাটিয়ে দিলেন শবনম ফারিয়া
- পাকিস্তান সিরিজের ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
- শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে জামায়াতের সেক্রেটারি যা করলেন
- ইরান যুদ্ধে জয় পেতে প্রার্থনায় বসলেন ট্রাম্প
- সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও কমেছে
- প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ
- ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা
- নির্বাচনে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল
- সেই শিক্ষিকার দেহে ২০ আঘাতের চিহ্ন, এজাহারে চাঞ্চল্যকর তথ্য
- জামায়াতের সঙ্গে জোট করায় এনসিপি ছেড়ে দিলেন আরও ৭ নেতা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- জ্বালানি সংকটের মাঝে সমুদ্রে বড় সম্ভাবনা, অপেক্ষায় পেট্রোবাংলা
- যে ফোন ব্যবহার করেন প্রধানমন্ত্রী
- ভাইরাল বক্তব্য নিয়ে মুখ খুললেন রিজওয়ানা হাসান
- ভাড়ার সীমা নির্ধারণ: ব্যাংক খাতে নতুন সিদ্ধান্ত
- স্বর্ণের বাজারে নাটকীয় পরিবর্তন—৬ মার্চের নতুন দাম
- ইরানের পর আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের
- মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে—গোপন সার্ভার মুছে ফেলছে মার্কিন দূতাবাস
- বায়তুল মোকাররমে বড় কর্মসূচি, গ্রেপ্তার দাবি দুই উপদেষ্টার
- ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু, শোকবার্তা প্রকাশ
- লোকসান ও ঋণের চাপে ঢাকা ডাইং, টিকে থাকা নিয়েই প্রশ্ন
- জালিয়াতির দায়ে ফেঁসে যাচ্ছে গোল্ডেন হারভেস্ট ও অডিট ফার্ম
- পতনের মাঝে ব্যতিক্রম ৬ কোম্পানি, চাহিদায় শীর্ষে ফাইন্যান্স খাত
- টিআইবি সতর্কবার্তা: কেন্দ্রীয় ব্যাংকের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বিপন্ন
- বাজার অস্থির, তবে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি
- ০৫ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৫ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৫ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৫ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বৈশ্বিক অনিশ্চয়তা ও মুনাফা তুলে নেওয়ায় চাপের মুখে শেযারবাজার
- সিএসইতে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- ঈদের ছুটি আরও বাড়ল
- বাই-ইন প্রক্রিয়ায় ৫০,৪০১ শেয়ার ক্রয় করছে ডিএসই
- দুই লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
- ‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে কেন্দ্রীয় ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি
- এনআরবি ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে রদবদল
- ইরান যুদ্ধ নিয়ে নতুন বার্তা, সময়সীমা জানাল যুক্তরাষ্ট্র
- ন্যাশনাল ব্যাংক: সরে দাঁড়ালেন মিন্টু, দায়িত্বে নিলেন মেহজাবিন
- বিএটি’র ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ, ‘জেড’ শ্রেণিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- হাসনাতকে ‘বাংলার ক্যাপ্টেন’ বলায় চাকরি হারালেন ইমাম
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- ফেসবুক পেজের ভিডিও থেকে হাসনাতের আয়ের হিসাব প্রকাশ
- বাংলাদেশে আসছে ৩০ চীনা প্রতিষ্ঠানের ১০০ কোটি ডলার বিনিয়োগ
- দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সম্মিলিত ইসলামী ব্যাংক চালু, এমডি নিয়োগ ও গভর্নরের ঘোষণা
- কমোডিটি মার্কেট চালু ঘিরে শেয়ারবাজারে জোর প্রস্তুতি
- শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ ১৮ সংবাদ
- যে ৬ জিনিস থাকলে পাবেন না ‘ফ্যামিলি কার্ড’
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নিম্ন আয়ের মানুষের হরলিক্স প্রীতিতে ইউনিলিভারের বাজিমাত
- ন্যাশনাল ফিডের অর্থ কেলেঙ্কারি: লোকসান লুকাতে হিসাব গোপন
- পোশাক রপ্তানিতে অর্থপাচারের নতুন সিন্ডিকেট
- সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও কমেছে
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি






.jpg&w=50&h=35)







