ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
Sharenews24

ড্রাইভারের সঙ্গে পরকীয়ার অভিযোগে মুখ খুললেন গায়িকা 

২০২৬ মার্চ ০৫ ১১:২৭:০০
ড্রাইভারের সঙ্গে পরকীয়ার অভিযোগে মুখ খুললেন গায়িকা 

নিজস্ব প্রতিবেদক : এক সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী দম্পতি ডলি সায়ন্তনী ও রবি চৌধুরীর বিচ্ছেদ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন পর তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সম্প্রতি একটি পডকাস্টে সাবেক স্ত্রী ডলি সায়ন্তনীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন রবি চৌধুরী। তিনি দাবি করেন, বিপ্লব নামের এক ড্রাইভারের সঙ্গে ডলির সম্পর্ক ছিল এবং এই ঘটনাই তাদের সংসার ভাঙার অন্যতম কারণ।

রবির অভিযোগ অনুযায়ী, ডলির ফোনে একটি নম্বর ‘দুলাভাই’ নামে সেভ করা ছিল। বিষয়টি তার মনে সন্দেহ তৈরি করে। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, ওই ব্যক্তির নাম বিপ্লব, যিনি দক্ষিণ কোরিয়ায় গাড়ি চালাতেন। রবি জানান, কোরিয়া সফরের সময় ওই ব্যক্তিই তাদের গাড়ি চালাতেন।

তবে রবি চৌধুরীর এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ডলি সায়ন্তনী।

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, সম্প্রতি তাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

ডলি সায়ন্তনী আরও বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে এ বিষয়ে নতুন করে বিতর্কে যেতে চান না এবং সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার বিষয় না বানানোর আহ্বান জানান তিনি।

ডিভোর্স প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, ‘ডিভোর্স আমি দিয়েছিলাম। কেন দিয়েছিলাম সেটি এই মুহূর্তে আর বলতে চাই না। ডিভোর্স দেওয়ার সময়ই এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘এত বছর পর এসব নিয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই।’

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে