ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
Sharenews24

‘সাহারায় জীবিত’—খামেনিকে ঘিরে দাবির আসল রহস্য

২০২৬ মার্চ ০৩ ১৮:৫২:৫৯
‘সাহারায় জীবিত’—খামেনিকে ঘিরে দাবির আসল রহস্য

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন—এমন খবর শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

তবে একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘জীবিত’ দাবি করে একটি ছবি ভাইরাল হয়। সেখানে বলা হয়, তিনি বর্তমানে সাহারা মরুভূমিতে অবস্থান করছেন।

তথ্য যাচাইয়ে দেখা গেছে, ভাইরাল হওয়া ছবিটি বর্তমান সময়ের নয়। এটি ২০১৪ সালের একটি পুরোনো ছবি, যার সঙ্গে সাম্প্রতিক ঘটনার কোনো সম্পর্ক নেই।

এছাড়া খামেনির জীবিত থাকার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য ভিডিও, প্রত্যক্ষদর্শীর তথ্য বা সরকারি বিবৃতি পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ দাবিকে ‘অপপ্রচার’ বা ‘মিসইনফরমেশন’ হিসেবে চিহ্নিত করেছেন।

এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে কড়া বার্তা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকতে হবে।

মঙ্গলবার (৩ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চীন হরমুজ প্রণালির নৌপথের নিরাপত্তা বজায় রাখা এবং বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব এড়াতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছে।”

তিনি আরও বলেন, জ্বালানি নিরাপত্তা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চীন তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

চীন ইরানি তেলের প্রধান ক্রেতা, যার বড় অংশই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় এক-চতুর্থাংশ এই প্রণালির মাধ্যমে যায়।

উল্লেখ্য, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিপ্লবী গার্ড প্রণালিটি বন্ধ ঘোষণা করলে কয়েকটি আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থা এ নৌপথে চলাচল সাময়িকভাবে স্থগিত করে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে