ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
Sharenews24

বাজার লাল, তবুও ১৭ প্রতিষ্ঠানে বিক্রেতা উধাও

২০২৬ মার্চ ০৩ ১৫:৩৬:১৫
বাজার লাল, তবুও ১৭ প্রতিষ্ঠানে বিক্রেতা উধাও

নিজস্ব প্রতিবেদক: আগের কার্যদিবসের উত্থান স্থায়ী হয়নি। সোমবার (০৩ মার্চ) আবারও বড় দরপতনের মাধ্যমে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক প্রায় ২০৮.৯৮ পয়েন্ট কমে ৫ হাজার ৩২৫ পয়েন্টে নেমে আসে।

বাজারজুড়ে এমন ধসের মধ্যেও কিছু কোম্পানির শেয়ারে ছিল ভিন্ন চিত্র। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩১টির দর বেড়েছে। এর মধ্যে ১৭টি প্রতিষ্ঠানে বিক্রেতা সংকট দেখা দেয় এবং তারা সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় অবস্থান করে ‘হল্টেড’ হয়ে যায়। বিনিয়োগকারীদের উচ্চ চাহিদার কারণে এসব কোম্পানির শেয়ারে বিক্রেতা পাওয়া যায়নি।

বিক্রেতা সংকটে হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—প্রিমিয়ার লিজিং, তুংহাই নিটিং, সি অ্যান্ড এ টেক্সটাইল, জেনারেশন নেক্সট, নূরানী ডাইং, বিআইএফসি, ফার্স্ট ফাইন্যান্স, এপোলো ইস্পাত, জিএসপি ফাইন্যান্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, আইসিবি ইসলামিক ব্যাংক, ফ্যামিলি টেক্স, ইন্টারন্যাশনাল লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স এবং পিপলস লিজিং।

দর বৃদ্ধির দিক থেকে শীর্ষে ছিল প্রিমিয়ার লিজিং ও তুংহাই নিটিং। এদিন প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে ২ টাকা ২০ পয়সায় এবং তুংহাই নিটিংয়ের ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে ৩ টাকা ৩০ পয়সায় দাঁড়ায়।

এছাড়া সি অ্যান্ড এ টেক্সটাইল, নূরানী ডাইং ও বিআইএফসির শেয়ারদর ৩০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়ে ৩ টাকা ৪০ পয়সায় ওঠে।

অন্যদিকে বিআইএফসির শেয়ারদর ৬০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়ে ৭ টাকা ২০ পয়সায় পৌঁছায়।

এছাড়াও ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার ৫০ পয়সা বা ৮.৯৩ শতাংশ, এপোলো ইস্পাতের ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৫০ পয়সা বা ৮.৭৭ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫০ পয়সা বা ৮.৪৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৪০ পয়সা বা ৮.৪৭ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ, ফ্যামিলি টেক্সের ২০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১০ পয়সা বা ৫.৫৬ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ এবং পিপলস লিজিংয়ের ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, সামগ্রিক বাজারে বড় পতন থাকলেও নির্দিষ্ট কিছু স্বল্পমূল্যের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় বিক্রেতা সংকট তৈরি হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে