ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
Sharenews24

ছুটি নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর

২০২৬ মার্চ ০৩ ১৪:১৫:২৭
ছুটি নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : সরকার চলতি বছরের ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। চলতি বছর ২১ মার্চ ঈদুল ফিতর, যার সঙ্গে ১৯, ২০, ২২ ও ২৩ মার্চ সংযুক্ত থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বর্তমানে টানা পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। এ প্রস্তাব অনুমোদিত হলে ২৪ ও ২৫ মার্চও ছুটি দেওয়া হতে পারে। এর সঙ্গে ২৬ মার্চ এবং ২৭-২৮ মার্চের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা একটানা ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ইতিমধ্যে জানিয়েছেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে