ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

দুই বছরের ঋণাত্মক ধারা ভাঙল বিদেশিরা, শেয়ারবাজারে উদ্দীপনা

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১৪:১১:১৫
দুই বছরের ঋণাত্মক ধারা ভাঙল বিদেশিরা, শেয়ারবাজারে উদ্দীপনা

নিজস্ব প্রতিবেদক : টানা দুই বছরের নিম্নমুখী ধারা থেকে বেরিয়ে চলতি বছরের শুরু থেকে বাংলাদেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে শুরু করেছে। শেয়ার বিক্রির চেয়ে কেনার পরিমাণ বেড়ে যাওয়ায় বাজারে বিদেশি বিনিয়োগ নিয়ে নতুন প্রত্যাশা দেখা দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (DSE) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে বিদেশিরা মোট ১৯৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার কিনেছেন, যেখানে বিক্রির পরিমাণ ছিল ১৭৯ কোটি ৬১ লাখ টাকা। অর্থাৎ নিট বিনিয়োগ বেড়েছে ১৮ কোটি টাকা। ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে বিদেশিদের শেয়ার লেনদেন ১৭৩ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৮ শতাংশ বেশি।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, বিদেশি বিনিয়োগকারীদের এই ধারা অব্যাহত থাকলে শেয়ারবাজারে তারল্য পরিস্থিতি উন্নত হবে এবং স্থানীয় বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে।

তবে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (CDBL) তথ্য অনুযায়ী, এই সময়ে বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা কমেছে। জানুয়ারিতে বিদেশি হিসাবধারীর বেনিফিশিয়ারি ওনার্সের (বিও) সংখ্যা ছিল ৪৩,৫৪৯টি, যা ফেব্রুয়ারির ১৫ দিন শেষে কমে ৪৩,১০১-এ নেমেছে। অর্থাৎ বিনিয়োগের পরিমাণ বেড়লেও অংশগ্রহণের সংখ্যা সামান্য কমেছে।

গত বছর (২০২৫) বিদেশিরা ২ হাজার ৯৫ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন এবং ১ হাজার ৮২৫ কোটি টাকার শেয়ার কিনেছেন। ফলে নিট বিনিয়োগ ২৭০ কোটি টাকা কমেছিল। ২০২৪-এ এই ঘাটতি ছিল ২৬১ কোটি টাকা। গত ৮ বছরের মধ্যে ৭ বছরই বিদেশিদের নিট বিনিয়োগ ঋণাত্মক ছিল, শুধুমাত্র ২০২৩ সালে এটি ইতিবাচক (+৬৪ কোটি টাকা) ছিল।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরে বিদেশি বিনিয়োগের এই ইতিবাচক প্রবণতা শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার লক্ষণ হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে