ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১৪:০৮:৪৬
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন এলাকায় মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে এই কম্পন টের পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (EMSC) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম রাজ্যে, যা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের কাছাকাছি অবস্থিত।

ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির অবস্থান ছিল ২৭ দশমিক ২১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮ দশমিক ২১৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১০ কিলোমিটার। গভীরতা কম হওয়ায় কম্পনটি তুলনামূলকভাবে মৃদু হলেও অনেক এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়েছে।

এর আগে বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আরও একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ওই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১।

ইএমএসসির তথ্য অনুযায়ী, বুধবার রাতের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমার। এর অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১০১ কিলোমিটার। গভীরতা বেশি হওয়ায় কম্পনটি বিস্তৃত এলাকায় অনুভূত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় এ ধরনের মাঝারি ও মৃদু কম্পন সময় সময় অনুভূত হওয়া অস্বাভাবিক নয়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সচেতনতা ও প্রস্তুতি জরুরি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে