ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

২৬ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১৪:০৪:৩০
২৬ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৫.৬৪ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্যাসিফিক ডেনিমস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৪.৩৫ শতাংশ কমেছে।

তৃতীয় স্থানে থাকা আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান এর ইউনিট দর ২০ পয়সা বা ৪.০০ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে জাহিন স্পিনিং ৩.৭৭ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ৩.৫৯ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইং ৩.০৬ শতাংশ, রিং শাইন টেক্সটাইল ২.৯৪ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্স ২.৫৯ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২.৫৬ শতাংশ এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২.৪৪ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে