ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

প্রেম, বিয়ে এবং বিতর্ক: হাকিমের চাঞ্চল্যকর ব্যাখ্যা ভাইরাল

২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১৯:০৯:২৪
প্রেম, বিয়ে এবং বিতর্ক: হাকিমের চাঞ্চল্যকর ব্যাখ্যা ভাইরাল

নিজস্ব প্রতিবেদক : ৬০ বছর বয়সী এক হাকিমের সঙ্গে এক তরুণী বিয়ে করেছেন। এ ঘটনা নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন প্রতিবেদনে জানিয়েছে, ভাইরাল ভিডিওর পর প্রতিবেদক নবদম্পতির সাক্ষাৎকার নেন। এ সময় তারা জানান, তাদের বিয়েটি একসঙ্গে অ্যারেঞ্জড ও লাভ ম্যারেজের মিশ্রণ। হাকিম বলেছেন, “আগে আমরা একে অপরকে পছন্দ করেছি, প্রেম হয়েছে, তারপর বিবাহ সম্পন্ন করেছি।” তার স্ত্রীও এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।

হাকিম আরও বলেন, “মনটা তরুণ হওয়াই আসল, বয়স কোনো বিষয় নয়। আমি তালাকপ্রাপ্ত ছিলাম। এটি আল্লাহর হুকুম এবং রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ। আমি কোনো অবৈধ সম্পর্ক করিনি। তাহলে মানুষ নেতিবাচক মন্তব্য করছে কেন?” তিনি উল্লেখ করেন, যারা খারাপ মন্তব্য করছেন, তাদের মধ্যে অনেক সময় অবৈধ সম্পর্ক থাকে, কিন্তু বিয়ে করতে চায় না এবং নারীদের সঙ্গে প্রতারণা করে।

তার স্ত্রী বলেন, “সত্যিকারের ভালোবাসা থাকলে বয়সকে গুরুত্ব দেওয়া উচিত নয়। কারও প্রতি আন্তরিক অনুভূতি থাকলে বিয়ে বিলম্ব করা উচিত নয়।”

প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিয়ে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বয়সের বড় পার্থক্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কেউ বিয়েটিকে সমর্থন করেছেন এবং অবৈধ সম্পর্কের সমালোচনা করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে