ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

আলোচিত ডিসি সারোয়ারকে কারণ দর্শানোর নোটিশ

২০২৬ ফেব্রুয়ারি ২০ ১১:০৫:৫৪
আলোচিত ডিসি সারোয়ারকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে তাজ উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী রুলী বেগম গোলাপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তভার নেন।

পিবিআই তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক নূর মোহাম্মদ গত বছরের ২২ এপ্রিল সিলেটের জেলা প্রশাসক এবং বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের উপমহাপরিচালকের কাছে পৃথক দুটি আবেদন প্রেরণ করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তের জন্য নির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়েছিল। বিজিবি তাদের তথ্য সরবরাহ করলেও জেলা প্রশাসনের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে গোলাপগঞ্জের সহকারী কমিশনারকে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হলেও পরবর্তীতে আর পদক্ষেপ নেওয়া হয়নি।

এ কারণে তদন্তকারীর চাওয়া তথ্য সরবরাহ না হওয়ায় মামলার তদন্ত বিলম্বিত হয়। ২০২৪ সালের ২৯ আগস্ট মামলা দায়ের হলেও এখনো তদন্ত শেষ হয়নি এবং বিচারকাজও শুরু করা যায়নি। আদালত বিষয়টি জেনে ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক মো. সারোয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেন। নোটিশে বলা হয়, তথ্য সরবরাহ না করায় আদালতের আদেশ অমান্য এবং বিচারকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মো. সারোয়ার আলম সাংবাদিকদের জানিয়েছেন, তিনি শোকজ পেয়েছেন এবং এ বিষয়ে আদালতে জবাব দেবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে