ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

১৭ বছর পর জুতা পরলেন সুরুজ পাঠান—পেছনের গল্প চমকপ্রদ

২০২৬ ফেব্রুয়ারি ২০ ১০:৫৫:৩৫
১৭ বছর পর জুতা পরলেন সুরুজ পাঠান—পেছনের গল্প চমকপ্রদ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর খালি পায়ে হাঁটার পর নতুন জুতা পরলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুরুজ পাঠান। তাঁর জুতা পরার ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

জুতা না পরার প্রতিজ্ঞার পেছনে রয়েছে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের একটি ঘটনা। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় কিছু মানুষের সঙ্গে তাঁর তর্কাতর্কি ও হট্টগোল হয়। সেই সময় ভিড়ের মাঝে তাঁর পায়ের একটি জুতা কাদায় আটকে গিয়ে খুলে যায়। ক্ষোভ ও অভিমানে অপর জুতাটিও সেখানেই ফেলে আসেন। সেদিনই তিনি প্রতিজ্ঞা করেন, যতদিন তাঁর দল (বিএনপি) ক্ষমতায় না আসবে, ততদিন জুতা পরবেন না।

দীর্ঘ ১৭ বছর রোদ-বৃষ্টি উপেক্ষা করে ব্যবসা ও দলীয় কার্যক্রম চালিয়ে গেছেন সুরুজ পাঠান। সম্প্রতি দেশে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর এবং দলের ক্ষমতায় ফেরার পর বুধবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাঁকে নতুন জুতা পরানো হয়।

সুরুজ পাঠান জানিয়েছেন, তাঁর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল, যেদিন দল ক্ষমতায় আসবে এবং তারেক রহমান দেশের দায়িত্ব নেবেন, সেই দিন তার পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো একজোড়া স্যান্ডেল বা জুতা পরবেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া বলেন, বারবার অনুরোধ করার পরও ১৭ বছর জুতা পরেননি সুরুজ পাঠান। শীতের সময়ও খালি পায়ে হেঁটেছেন। দলের জন্য তাঁর এই প্রতিজ্ঞা ও ত্যাগ সত্যিই অসাধারণ এবং অনুপ্রেরণাদায়ক।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে