ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ইতালির ক্লিক ডে নিয়ে প্রবাসীদের জন্য সুখবর

২০২৬ ফেব্রুয়ারি ২০ ১০:৩৮:১৬
ইতালির ক্লিক ডে নিয়ে প্রবাসীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: ইউরোপের শ্রমবাজারে সংকট মোকাবিলায় প্রতিবছরই বিদেশি কর্মী নিয়োগ দিয়ে থাকে ইতালি। এরই ধারাবাহিকতায় ২০২৬, ২০২৭ ও ২০২৮—এই তিন বছরে মোট পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সরকারি পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে ৩৪টি দেশ থেকে প্রায় ১ লাখ ৬৫ হাজার শ্রমিক নেওয়া হবে। গত অক্টোবর প্রকাশিত গেজেটে এ সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত জানানো হয়।

চলতি বছরের আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন হয়েছে। ১২ জানুয়ারি কৃষি খাতে, ৯ ফেব্রুয়ারি হোটেল ও পর্যটন খাতে, ১৬ ফেব্রুয়ারি স্থায়ী স্পন্সর ভিসায় এবং ১৮ ফেব্রুয়ারি গৃহকর্মী (ডোমেস্টিক) খাতে আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত দিনে অনলাইনে আবেদন জমা দেওয়ার এ প্রক্রিয়াকেই ‘ক্লিক ডে’ বলা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষি ও পর্যটন খাতে আবেদন তুলনামূলক কম জমা পড়লেও স্থায়ী স্পন্সর ও ডোমেস্টিক ক্যাটাগরিতে নির্ধারিত কোটার চেয়ে কয়েক গুণ বেশি আবেদন জমা হয়েছে। এতে করে প্রতিযোগিতা বেড়েছে এবং যাচাই-বাছাই প্রক্রিয়া আরও কঠোর হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, আবেদনকারীর কাগজপত্র সঠিক থাকলে এবং নির্ধারিত সময়ের শুরুতেই দ্রুত আবেদন করতে পারলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারা অবৈধ উপায়ে সাগরপথে ইউরোপে যাওয়ার ঝুঁকি এড়িয়ে বৈধ প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে দালালচক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এ বছরের ক্লিক ডেতে যারা আবেদন করতে পারেননি, তারা আগামী দুই বছরের সুযোগ কাজে লাগাতে পারবেন। ইতালির শ্রমবাজারে বৈধ পথে কাজের সুযোগ থাকায় প্রবাসপ্রত্যাশীদের মধ্যে আগ্রহ বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে