ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

জামিনে কারামুক্ত আ.লীগের সাবেক সংসদ সদস্য 

২০২৬ ফেব্রুয়ারি ২০ ১০:২৪:৫৬
জামিনে কারামুক্ত আ.লীগের সাবেক সংসদ সদস্য 

নিজস্ব প্রতিবেদক: গ্রেফতারের দেড় বছর পর জামিনে কারামুক্ত হয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে একই দিন ঠাকুরগাঁওয়ের একটি আদালত তার জামিন মঞ্জুর করেন।দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর জমি দখল ও চাঁদাবাজির একটি মামলায় দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। একই মামলায় তার ছেলে এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনও গ্রেফতার হন। তিনি বর্তমানে দিনাজপুর কারাগারেই রয়েছেন।

দবিরুল ইসলামের পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন কারাবন্দী থাকার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

পরিবারের অভিযোগ, কারাগারে যথাযথ চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থা অবনতি ঘটে। বর্তমানে তিনি দুর্বল হয়ে পড়েছেন এবং স্বাভাবিকভাবে হাঁটাচলা করতেও কষ্ট হচ্ছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৭ ফেব্রুয়ারি একই কারাগারে অসুস্থ হয়ে মারা যান ঠাকুরগাঁও-1 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে