ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

যে কারণে বাসা ছাড়তে কষ্ট হচ্ছে আসিফ নজরুলের

২০২৬ ফেব্রুয়ারি ২০ ১০:১৫:৩৫
যে কারণে বাসা ছাড়তে কষ্ট হচ্ছে আসিফ নজরুলের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে বসবাস করছিলেন আসিফ নজরুল। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় তিনি বাসাটি ছেড়ে দিচ্ছেন।বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে বাসা ছাড়ার বিষয়টি জানিয়ে তিনি লেখেন, বাসাটির প্রতি এক ধরনের মায়া জন্মে গেছে।

আসিফ নজরুল লিখেছেন, “আমরা যখন হেয়ার রোডের এই বাসায় উঠি, সবার মন খারাপ হয়ে যায়। জায়গাটা অনেক বড়, বাড়িটাও বিশাল—এত বড় যে আপন করে নেওয়া যায় না ঠিক।”

সরকারি বাসায় ওঠার কারণে সন্তানদের মন খারাপের কথাও উল্লেখ করেন তিনি। লেখেন, ফুলার রোডের বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তারা।

তবে সময়ের সঙ্গে সঙ্গে হেয়ার রোডের বাসাটির প্রতি এক ধরনের টান তৈরি হয়েছে বলে জানান তিনি। ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেন, “দু-এক দিনের মধ্যে আমরা এই বাসা থেকে চলে যাব। আমার মায়া রোগ আছে। এখন দেখি এই বাসাটার জন্যই অনেক মায়া লাগছে। বিশেষ করে ঝোপঝাড়, রোদ-ছায়া, চিলের ডানা আর বিশাল আকাশটার জন্য।”

পোস্টের শেষাংশে তিনি লেখেন, “বিদায় হেয়ার রোড।”

অন্তর্বর্তী সরকারে আইন উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন আসিফ নজরুল। পরে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ কার্যকর হলে তিনি ক্রীড়া উপদেষ্টার দায়িত্বও পান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে