ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

তারকা জুটির বিয়েতে চুক্তিতে সই না করলে ঢোকা যাবে না

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১৯:৪৩:৩৫
তারকা জুটির বিয়েতে চুক্তিতে সই না করলে ঢোকা যাবে না

নিজস্ব প্রতিবেদক: আর মাত্র এক সপ্তাহ পর সাত পাঁকে বাঁধা পড়ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানা। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের নিমন্ত্রণপত্র। জানা গেছে, এ বিয়েতে অংশ নিতে অতিথিদের মানতে হবে একাধিক শর্ত।

আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের উদয়পুর-এর একটি প্রাসাদে বসছে বিয়ের আসর। বিয়েকে ঘিরে এরইমধ্যে অসংখ্য ফেয়ারি লাইটে সেজে উঠেছে বিজয়ের হায়দরাবাদ-এর বিলাসবহুল বাড়ি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বাড়ির ভেতরে কর্মীদের ব্যস্ততা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা-র প্রতিবেদনে জানানো হয়, অতিথিদের কাছে ইতোমধ্যে পৌঁছে গেছে বিয়ের নিমন্ত্রণপত্র। কার্ডের সঙ্গে পাঠানো হয়েছে একাধিক উপহারসামগ্রী। উপহার বাক্সে রয়েছে ‘ন্যাশনাল ক্রাশ’ নামে একটি সুগন্ধি তেল, হাত ও পায়ের যত্নের বিশেষ ক্রিম, বিজয়ের ‘পরিধান’ ব্র্যান্ডের টি-শার্ট এবং কাজুবাদামের বাক্স।

‘ডিয়ার কমরেড’ খ্যাত এই জুটি ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রাখতে পছন্দ করেন। তাই বিয়েতে উপস্থিত থাকবেন কেবল দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুরা। তবে আমন্ত্রিত অতিথিদেরও মানতে হবে কঠোর নিয়ম।

জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকে। পুরো আয়োজনের গোপনীয়তা রক্ষায় বাইরের কারও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। অনুষ্ঠানে মোবাইল ফোন আনা যাবে না। এমনকি কেউ ছবি তুললেও তা সামাজিক মাধ্যমে প্রকাশ না করার বিষয়ে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে।

অনুষ্ঠানস্থল রাখা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা। বিয়ের বিশেষ মুহূর্ত একান্তই ব্যক্তিগত রাখতে এবং নিজেদের মতো করে উদ্‌যাপন করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা জুটি। বিপুল অর্থের প্রস্তাব সত্ত্বেও বিয়ের অনুষ্ঠান সম্প্রচারের প্রস্তাব নাকচ করেছেন তারা।

উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শোবিজ অঙ্গনের বন্ধুদের জন্য হায়দরাবাদে আলাদা সংবর্ধনার আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে