ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ভিডিওতে ধরা পড়ল হামলার দৃশ্য; যা জানালেন মনিরা মিঠু

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১৮:৪২:৫৭
ভিডিওতে ধরা পড়ল হামলার দৃশ্য; যা জানালেন মনিরা মিঠু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের পাশে হামলা ও মারধরের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু-র বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন মিঠু। একটি প্রাইভেট কারের ছবি শেয়ার করে তিনি লেখেন, একটি গাড়ি তার গাড়ির পেছনে দ্রুতগতিতে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত করে। এরপর দুই ব্যক্তি তার বড় ছেলে উপন্যাসকে মারধর করে পালিয়ে যায়।

পোস্টে হামলাকারীদের গাড়ির নম্বরও প্রকাশ করেন তিনি। দাবি করেন, রাস্তায় ফেলে মারধরের ঘটনাটি ভিডিওতে ধারণ করা হয়েছে।

মনিরা মিঠু বলেন, তার ছেলে চোখে গুরুতর আঘাত পেয়েছেন। তিনি জানান, এ ঘটনায় রাজধানীর উত্তরার তুরাগ থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি আরও বলেন, তার ছেলের পা আগে থেকেই ভাঙা ছিল। সেই অবস্থায় তাকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে।

এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এই অভিনেত্রী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে